এলাকার দখকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে উত্তপ্ত হল পালিতপুর উত্তর পাড়া। বিবাদমান দুটি রাজনৈতিক দলের কর্মী-সমর্থকদের বেশ কয়েকজন আহত হয়েছেন। গতকাল দু পক্ষই থানায় অভিযোগ জানান।তৃণমূল কর্মীরা তাদের অভিযোগে জানিয়েছেন; ঐ এলাকায় বেশিরভাগ লোক বর্তমানে বিজেপির সাথে যুক্ত হয়েছেন। মাত্র কয়েকঘর তৃণমূল সমর্থক আছেন। তারা ২০১২ থেকেই দল করছেন। উন্নয়নের কাজ শাসকদলই করে বলে তারা সেদিকেই থাকতে চান। তৃণমূল সমর্থকদের অভিযোগ আচমকা লাঠি টাঙ্গি নিয়ে বিজেপি সমর্থকেরা তাদের উপর চড়াও হন।একজন মহিলার শ্লীলতাহানির চেষ্টা হয়।বাধা দিলে বেধড়ক মারা হয় তাদের। লাঠি বটি দিয়ে মাথায় কোপ মারা হয়। গতকাল রাতে বর্ধমান থানায় তারা অভিযোগ জানান।
উল্টোদিকে বিজেপি সমর্থকেরা জানিয়েছেন এলাকাকে সন্ত্রস্ত করতে চাইছে তৃণমূল দুস্কৃতীরা। তারা বিজেপি সমর্থকদের রাস্তায় পেলেই মারধোর করছে।ধারলো অস্ত্রের কোপ দিয়েছে একজন প্রবীণ মানুষকে। তিনি গুরুতর আহত।অভিযোগ ;তার কাছ থেক ২২৭০০ টাকা মোবাইল ছিনতাই করা হয়েছে। তারাও পুলিশে অভিযোগ জানান।তাদের আরো বক্তব্য পুলিশ কোনো নিরাপত্তা দিচ্ছেনা। জানা গেছে; পালিতপুরের ওই এলাকায় কিছু কারখানা রয়েছে। সেগুলির উপর দখলদারি ; কাজে নিজেদের লোক ঢোকানো আর এলাকদখলকে কেন্দ্র করেই এই সংঘর্ষ।দুপক্ষের লড়াইয়ে এলাকার মানুষ ব্যতিব্যস্ত।



0 coment rios: