তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যার ১০বছরের ছেলেকে অপহরণ করে খুন করার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদার মোথাবাড়ি থানা এলাকাতে। গত ৯আগষ্ট রাত্রি আটটায় পরিবারের এক আত্মীয়ের বিয়ে বাড়ি থেকে ফেরার পথে অপহৃত হয় ছেলেটি। বাড়ি থেকে ২০মিটার দূরে ঘটনাটি ঘটে। সেই সময় ছেলেটি একাই বাড়ি ফিরছিল। অপহরণের এক ঘন্টা পর পরিবারের সদস্যের মোবাইলে ফোন করে ৫০ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করা হয়। সেই রাতেই মোথাবাড়ি থানাতে অভিযোগ করে পরিবারের সদস্যরা। তদন্ত শুরু করে পুলিশ। কিন্তু কোন হদিস করতে পারে নি পুলিশ। বুধবার উদ্ধার হয় ছেলেটির মৃতদেহ স্থানীয় আমবাগানে।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে।
অপহরণকারীরা এখনও পুলিশের নাগালের বাইরে।মৃত বালকটির নাম ওমর ফারুক ( ১০)। ওমর স্থানীয় মোথাবাড়ি গ্রাম পঞ্চায়েতের আমলিতলা গ্রামের তৃণমূল পঞ্চায়েত সদস্য হাফিজুল ইসলামের পুত্র। স্থানীয় একটি বেসরকারি স্কুলের চতুর্থ শ্রেণীতে পড়ে। এমন ঘটনার কারণ নিয়ে অপহৃত বালকের পরিবার জানায় কোন শত্রুতা নেই কারোর সাথে। পাশাপাশি ওই পঞ্চায়েত সদস্যার স্বামী কমিশনে শ্রমিক সরবরাহের কাজ করে থাকেন। ফলে অপহরণ করে খুনের পিছনে এই লেবার কমিশন সংক্রান্ত কোনও সম্পর্ক আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।



0 coment rios: