Thursday, 9 July 2020

মার্কিন বিমান ধ্বংসের দাবি ভেনিজুয়েলার

আমেরিকার একটি মাদক পাচারকারী বিমান ধ্বংসের দাবি করেছে ভেনিজুয়েলার বিমানবাহিনী। বিমানটি ভেনিজুয়েলার আকাশসীমা লঙ্ঘন করার পর সেটি ধ্বংস করা হয়। ভেনিজুয়েলার সামরিক বাহিনী টুইটারে দেয়া পোস্টে জানিয়েছে, ৮ জুলাই রাতে ভেনিজুয়েলার আকাশে অনুপ্রবেশকারী একটি মার্কিন বিমান শনাক্তের পর সামরিক বিমানের সাহায্যে তা ধ্বংস করা হয়। ভেনিজুয়েলার সামরিক বাহিনী টুইটার দেয়া পোস্টের সাথে কয়েকটি ছবি যুক্ত করেছে। এতে দেখা যাচ্ছে- বিমানটি দুই ভাগ হয়ে ভেঙে পড়েছে এবং তাতে আগুন ধরে গেছে। ছবিতে বিমানের সিরিয়াল নাম্বার দেখানো হয়েছে এন৩৩৯এভি। ফ্লাইট রাডারের তথ্য অনুযায়ী, এটি ছিল একটি ব্যক্তি মালিকানাধীন হকার ৮০০ বিমান। এর সর্বশেষ ফ্লাইট রুট ছিল মেক্সিকো। তবে বিমানটি ঠিক কোথায় ভূপাতিত হয়েছে তা জানা যায়নি। এছাড়া বিমানের যাত্রীদের সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: