Thursday, 9 July 2020

খাদ্য সঙ্কটে প্রতিদিন ১২ হাজার মানুষের মৃত্যু!

মহামারি করোনার কারণে সঙ্কটময় সময় পার করছে বিশ্ব। এরমধ্যেই আরও একটি উদ্বেগজনক বার্তা দিল আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম। এক প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে করোনার প্রভাবে আগামীতে যে খাদ্য সঙ্কট হবে তাতে প্রতিদিন বিশ্বে অন্তত ১২ হাজার মানুষের মৃত্যু হতে পারে।করনোয় আক্রান্ত হয়ে প্রতিদিন হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে বিশ্বজুড়ে। কবে এই পরিস্থিতি শান্ত হবে তা বলতে পারছে না কেউই। উল্টো এক প্রতিবেদনে সবাইকে সতর্ক করেছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম। বৃহস্পতিবার, প্রকাশিত নতুন প্রতিবেদনে সংস্থাটি জানায়, করোনায় আক্রান্ত হয়ে যতো মানুষ মারা যাবে, এর চেয়েও বেশি মানুষের মৃত্যু হতে পারে ভাইরাসটির প্রভাবে সৃস্ট খাদ্য সঙ্কটে। দিন দিন কোভিট ১৯ এর কারণে বিশ্বজুড়ে খাদ্য সঙ্কট বাড়ছেই। এই অনাহারে প্রতিদিন অন্তত ১২ হাজার মানুষ মারা যেতে পারে বলেও জানায় সংস্থাটি। 'দ্য হাঙ্গার ভাইরাস' শীর্ষক প্রতিবেদনে আরও বলা হয়, করোনার কারণে খাদ্য উৎপাদন কমে যাওয়া, বেকারত্ব বৃদ্ধি এবং সহায়তা কমে যাওয়ায় এ বছরের শেষ নাগাদ ১২ কোাটির বেশি মানুষ খাদ্য সঙ্কটে ভুগতে পারে।

প্রতিবেদনে দাতব্য সংস্থাটি ১০টি দেশকে চিহ্নিত করেছে যেখানে সবচেয়ে বেশি খাদ্য সঙ্কট দেখা দিতে পারে। এরমধ্যে প্রথমেই আছে ইয়েমেন, আফগানিস্তান, সিরিয়া ও দক্ষিণ সুদানের নাম। এমনকি মধ্যম আয়ের দেশ যেমন ভারত, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলে লাখ লাখ মানুষ খাদ্য সঙ্কটে ভুগতে পারে। সংস্থাটি জানায়, চলতি বছরের শেষে বিশ্বে খাদ্য সঙ্কটে ভুগছে এমন মানুষের সংখ্যা বেড়ে ২৭ কোটিতে পৌঁছাবে, গত বছর যেই সংখ্যাটি ছিলো ১৪ দশমিক ৯ কোটি।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: