Sunday, 12 July 2020

খাশোগি হত্যার প্রধান সন্দেহভাজন সৌদি যুবরাজ: জাতিসংঘ


জামাল খাশোগি নিহত হওয়ার পর নির্দেশদাতা ও হত্যার উস্কানি দেয়ার জন্য সৌদি যুবরাজকে প্রধান সন্দেহভাজন বলে মনে করা হচ্ছে।
অ্যাগনেস ক্যালামার্ড বলেন, জামাল খাশোগি হত্যার আলামত একথাই বলে দিচ্ছে যে, সৌদি আরবের কার্যত শাসক যুবরাজ বিন সালমানের অবদান ছাড়া এ  ধরনের হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে না। তিনি বলেন, এক বছরের বেশি সময় আগে যে তথ্য দেয়া হয়েছিল সে অনুসারে আমি বিশ্বাস করি যে, মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র কাছেও এ তথ্য আছে।
সৌদি অভিযুক্ত দুই ডজন ব্যক্তির অনুপস্থিতিতে তুরস্ক যে বিচার পরিচালনা করছে সে সম্পর্কে জাতিসংঘের এ কর্মকর্তা বলেন, এটি পরিষ্কার যে, রিয়াদ সরকার এসব ব্যক্তিকে আদালতে উপস্থিত হতে দেবে না। সে কারণে তুরস্কের এ বিচার প্রক্রিয়ার বিশেষ গুরুত্ব রয়েছে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: