Sunday, 12 July 2020

বিশ্বকাপ জিতলেই বিয়ে করবেন রশিদ খান


সংক্ষিপ্ত সংস্করণে সেরাদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অলরাউন্ডার রশিদ খান। আফগান রূপকথার মতো রশিদ খানের ছোট এই ক্যারিয়ারটাও রূপকথার চেয়ে কম নয়। সম্প্রতি নিজের বিয়ে নিয়ে কথা বলেছেন এক সাক্ষাৎকারে। সেখানে বলেছেন, আফগানিস্তান বিশ্বকাপ জিতলেই কেবল বিয়ের ইনিংস শুরু করবেন তিনি! বিয়ে নিয়ে যে সংকল্পের কথা বলছেন, তাতে হয়তো মনে হতে পারে রশিদের বিয়েটা তাহলে দূরঅস্ত! কিন্তু রশিদ খানের সংকল্প এখন এটাই। আজাদি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আফগানিস্তান যখন বিশ্বকাপ জিতবে, তখনই আমি বিয়ে করবো।’তবে রশিদ খানের যে ব্যক্তিগত নৈপুণ্য তাতে এমন সংকল্পকে মোটেও হেয় করে দেখা উচিত নয়। টি-টোয়েন্টি ফরম্যাটের অলরাউন্ডারের সিংহাসনটা এখন তারই দখলে। এখন পর্যন্ত ৭টি টেস্টের পাশাপাশি, ৬৭টি ওয়ানডে খেলেছেন। টি-টোয়েন্টিও খেলা হয়েছে ৪৮টি। সব মিলিয়ে দুশোর ওপর উইকেট নিয়েছেন। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও দলের জয়ে অবদান রেখেছেন। তিন ম্যাচে নিয়েছেন ৫ উইকেট। এছাড়া বিশ্বব্যাপী বিদেশি টি-টোয়েন্টি লিগগুলিতে এখন রশিদ খান মানেই ‘হটকেক।’ সামনেও রয়েছে টি-টোয়েন্টি ফরম্যাটের বিশ্বকাপ। তাই রশিদ খান সেই সংকল্প বাস্তবায়নে কতটুকু ভূমিকা রাখতে পারেন, সেটাই দেখতে মুখিয়ে থাকবে সবাই।
.

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: