যমুনা গ্রুপের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ১৩ জুলাই বিকেল ৪টার দিকে তিনি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নুরুল ইসলাম বাবুল করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। তিনি এভার কেয়ার (সাবেক অ্যাপোলো) হাসপাতালে চিকিৎসা নেন। গত ১৪ জুন অফিস করার সময় নুরুল ইসলাম বাবুল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তারপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ১৫ জুন তার দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির আগেও দুবার তার করোনা টেস্ট করা হয়েছিল। তবে দুবারই ফলাফল নেগেটিভ এসেছিল।করোনা শনাক্ত হওয়ায় পর তার চিকিৎসায় এভার কেয়ারের ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহবুদের নেতৃত্ব ১০ সদস্যবিশিষ্ট মেডিকেল বোর্ড গঠন করা হয়। এর বাইরে চীনের ৪ বিশেষজ্ঞ চিকিৎসক এবং সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের দুই বিশেষজ্ঞ চিকিৎসক টেলিকনফারেন্সের মাধ্যমে পরামর্শ দিয়েছেন।বাবুলের এক মেয়ে ও মেয়ের স্বামীও অসুস্থ। তারা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। সম্প্রতি যমুনা গ্রুপের দুজন কর্মচারী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। বাবুলের স্ত্রী সালমা ইসলাম সংসদ সদস্য। তিনি সুস্থ আছেন। যমুনা গ্রুপ বাংলাদেশে বড় শিল্প গ্রুপের একটি। বস্ত্র, রাসায়নিক, চামড়া, মোটর সাইকেল, ইলেকট্রনিক্স, বেভারেজ, টয়লেট্রিজ উৎপাদন করছে তারা। শিল্প ও সেবা খাতে তাদের ৩৮টি প্রতিষ্ঠান রয়েছে। দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশন এই গ্রুপের মালিকানাধীন।
Monday, 13 July 2020
Author: subhajit
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.


0 coment rios: