আগামীকাল উত্তরবঙ্গ বন্ধ । বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে উত্তপ্ত
রাজনীতি। উত্তর দিনাজপুরের হেমতাবাদে সোমবার সকালে উদ্ধার হয়েছে গত বছর বিজেপিতে
যোগ দেওয়া সিপিএম বিধায়কের ঝুলন্ত মৃতদেহ। যে ভাবে গলার পাশাপাশি একটি হাতও দড়িতে
বাঁধা অবস্থায় ঝুলছিল মুখের সামনে থেকে, সেই ভিডিয়ো দেখিয়ে বিজেপি তোপ দাগতে শুরু করেছে। দেবেন্দ্রনাথ
রায়কে খুন করে ঝুলিয়ে দেওযা হয়েছে, যাতে ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া যায়— এই দাবি বিজেপির রাজ্য থেকে কেন্দ্রীয় স্তর পর্যন্ত
সব নেতার। ঘটনার পর থেকে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা উত্তর দিনাজপুর জেলা। আর বিকেলে
কলকাতার প্রতিবাদ
মিছিল থেকে রাজ্য
বিজেপির সভাপতি দিলীপ ঘোষের ডাক দেন ।
রাজ্য সদর দপ্তর থেকে মিছিল শুরু
হয়। মিছিল শেষে বল্লভ ভাই প্যাটেলের মূর্তির সামনে। মিছিল থেকে বিজেপির রাজ্য
সভাপতি দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৎ সাহস থাকলে এই মৃত্যুর
ঘটনার সিবিআই তদন্তের নির্দেশ দিন।— মিছিল থেকেই তিনি ঘোষনা দেন আগামী
কাল ১২ ঘণ্টার উত্তরবঙ্গ বন্ধ।


0 coment rios: