Friday, 17 July 2020

করোনা আক্রান্ত, হাসপাতালে ভর্তি ঐশ্বর্যা ও মেয়ে আরাধ্যা


হাসপাতালে ভর্তি হলেন অভিনেত্রী ঐশ্বর্যা রাই বচ্চন। দিন কয়েক আগেই তিনি ও তাঁর মেয়ে আরাধ্যা করোনা আক্রান্ত হয়েছিলেন। তারপর থেকে হোম আইসোলেশনে ছিলেন তাঁরা। শুক্রবার রাতে ঐশ্বর্যাকে নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সূত্রের খবর, তাঁর মেয়েকেও ভর্তি করা হয়েছে। এরপরই বলিউডে জল্পনা শুরু হয়ে গেছে। দুজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ার ফলেই কি তাঁদের হাসপাতালে ভর্তি করা হল, উঠছে প্রশ্ন। এটা ঘটনা ঐশ্বর্যা ও আরাধ্যার জ্বরের সঙ্গে গলাব্যথা ছিল। প্রসঙ্গত, আগেই করোনা আক্রান্ত হয়ে একই হাসপাতালে ভর্তি রয়েছেন অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন। গত শনিবার তাঁরা করোনা আক্রান্ত হন। 

রবিবারই ঐশ্বর্যা ও তাঁর মেয়ের রিপোর্ট পজিটিভ আসে। প্রথমে র‌্যাপিড টেস্ট নেগেটিভ বললেও দ্বিতীয় পরীক্ষা অর্থাৎ সোয়াব স্যাম্পেল টেস্টের ফল পজিটিভ। সূত্রের খবর, অভিষেক যে ডাবিং স্টুডিওতে গিয়েছিলেন, সেখান থেকেই সংক্রমণ ছড়ায় বলে অনুমান। 
সংক্রমিত হওয়ার পর থেকেই হোম আইসোলেশনে ছিলেন মা ও মেয়ে। কিন্তু আচমকাই তাঁদের শ্বাসকষ্ট শুরু হয় বলে খবর। তাই তাঁদের হাসপাতালে ভর্তি করা হল। তবে অমিতাভ ও অভিষেক আপাতত সুস্থই রয়েছেন বলে জানা গেছে। 

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: