Friday, 17 July 2020

জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য, বাংলাদেশে গ্রেফতার হুগলির মহিলা!


দিনকয়েক আগেই উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থেকে গ্রেফতার করা হয়েছিল তানিয়া পারভিন নামের এক তরুণীকে। অভিযোগ, লস্কর-ই-তৈবার মতো জঙ্গি সংগঠনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তানিয়া। সেই ঘটনা নিয়ে এখনও তদন্ত চালাচ্ছে পুলিশ। আর সেই ঘটনার রেশ মেটার আগেই এবার বাংলাদেশ থেকে গ্রেফতার হল এপার বাংলার এক মহিলা। তার নাম আয়েশা জান্নাত মোহনা। যদিও তার অপর একটি নামও রয়েছে। প্রজ্ঞা দেবনাথ।

সূত্রের খবর, মোহনাকে শুক্রবার বাংলাদেশের রাজধানী ঢাকার সদরঘাট থেকে গ্রেফতার করেছে সে দেশের কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম (CTTC)। ওই যুবতীর বয়সস ২৫ বছর। তদন্তকারীদের দাবি, জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশের মহিলা শাখার সক্রিয় সদস্য সে। তাকে চারদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে সে দেশের আদালত।

তদন্ত সূত্রে জানা গিয়েছে, মোহনা হুগলির ধনেখালির কেসবাপুরের বাসিন্দা। ২০০৯ সালে সে ইসলামে ধর্ম গ্রহণ করে এবং অনলাইনে ধর্মীয় ক্লাস শুরু করে। সেই সূত্রেই মোহনা জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশের মহিলা শাখার প্রধান আসমানি খাতুনের সংস্পর্শে আসে। কিছুদিনের মধ্যেই মোহনাকে জেএমবি-র মহিলা শাখার সদস্যা হিসেবে নিযুক্ত করা হয়।

২০১৬ সাল থেকে সে ঘনঘন বাংলাদেশে যাতায়াত করত বলে খবর। সেইসঙ্গে মাদ্রাসাতেও পড়াতে শুরু করে সে। এরপর নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি-র হয়ে সে টাকাও তুলত বলে অভিযোগ। এরই মধ্যে আসমানি খাতুন গ্রেফতার হয় বাংলাদেশে। তার অবর্তমানে জেএমবি-র মহিলা শাখায় সদস্য নিয়োগ ও প্রশিক্ষণের দায়িত্ব বর্তায় মোহনার উপর। বাংলাদেশের তদন্তকারী সংস্থা আরও খতিয়ে দেখছে এই মহিলার বিষয়ে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: