Wednesday, 22 July 2020

অন্ডালে ফের ধ্বস , মাটির নীচে দোতালা বাড়ি



 ধসের জেরে ভেঙে পড়ল আস্ত দোতালা বাড়ি । ঘটনাটি ঘটেছে অন্ডালের হরিশপুর গ্রামে । একাধিক বাড়িতে ও দেখা যায় ফাটল । ধসের জেরে ভেঙে পড়া বাড়ির ভেতর ধ্বংসস্তূপে চাপা পড়ে যায় বাড়ির আসবাবপত্র । যদিও বাড়িতে কেউ না থাকায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল । এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়ায় গোটা এলাকায় । ঘটনাস্থানে অন্ডাল থানার পুলিশ পৌঁছে ।
 প্রসঙ্গত বলা যায় গত ১৫ই জুলাই অন্ডালের হরিশপুর এলাকায় দুপুর নাগাদ হঠাৎই ভয়াবহ ধস নামে । গ্রামের একের পর এক বাড়িতে ফাটল ধরতে শুরু করে । পিচের রাস্তায় একাধিক জায়গায় ফাটল ধরে । ফের আজ ভোর নাগাদ আবার ভয়াবহ ধস হরিশপুর নামে । ধসের জেরে কয়েকটি কাঁচা মাটির বাড়ি ভেঙে যায় । ধসের ঘটনায় গত দু'দিন ধরে গ্রাম ছেড়ে পালাচ্ছে এলাকার মানুষজন ।

মাত্র কয়েকদিন আগেই অন্ডাল থানার জামবাদ খোলামুখ খনির সম্প্রসারণের কারণে ECL-এর পরিত্যক্ত আবাসনসহ এক মহিলা মাটির তলায় তলিয়ে যায়। দশদিন পরে ওই মহিলার দেহ উদ্ধার হয়। তারপর গত বুধবার অন্ডালের হরিশপুর এলাকায় গ্রামের মূল রাস্তায় ধস দেখা যায় । তারপর থেকেই আতঙ্কে দিন কাটছিল গ্রামবাসীর । এর একদিন পর আবার গ্রামের বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা যায়। গ্রামবাসীর আশঙ্কা হঠাৎ গ্রাম যদি মাটির তলায় তলিয়ে যায় তাহলে প্রাণে মারা যাবে সকলেই ।
ECL-এর পক্ষ থেকে জানানো হয় পুর্নবাসনের প্যাকেজের সমস্ত অর্থ বরাদ্দ হলেও জমি পাওয়ার ক্ষেত্রে দেরি হওয়ার কারণে পুর্নবাসন দিতে বিলম্ব হচ্ছে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: