বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন এক অন্তঃসত্ত্বা মহিলা। ঘটনাটি ঘটেছে মালদা ইংলিশবাজার থানার বাহান্ন বিঘা কৃষ্ণনগর গ্রামে। বাজারে সবজি বিক্রেতা তিন মাসের অন্তঃসত্ত্বা ঐ মহিলা বাজারে সবজি বিক্রি করে বাড়ি যাওয়ার পথে আক্রান্ত হন। তিন মাসের অন্তঃসত্ত্বা ঐ মহিলাকে পেটে লাথি মেরে তার কাছ থেকে ২০০০ টাকা নিয়ে লুট করে পালায় দুষ্কৃতীরা বলে অভিযোগ । মেয়েকে মারতে দেখে বৃদ্ধা মা তাকে বাঁচাতে গেলে দুষ্কৃতীদের হামলায় তিনিও আক্রান্ত হন। আক্রান্ত হন প্রতিবেশী আরেক মহিলা। আহতদের পক্ষ থেকে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
আহত ওই অন্তঃসত্ত্বা গৃহবধূর নাম ফুলন মন্ডল। তার মায়ের নাম পার্বতী মন্ডল ও অপর প্রতিবেশী মহিলা অনিতা মন্ডল। এরা তিনজনেই ভ্যানে করে ইংরেজবাজার শহরের সানি পার্ক এলাকায় সবজি বিক্রি করে বাড়ি যাচ্ছিলেন। মাঝ পথে এলাকার দুষ্কৃতী ভিক্ষু মন্ডল তাদের পথ আটকায় ও তাদের কাছ থেকে টাকা দাবি করে মারধর শুরু করে। ঘটনার চিৎকারে স্থানীয়রা আসতেই অভিযুক্ত পালিয়ে যায় বলে অভিযোগ।ইংলিশ বাজার থানায় ঘটনাটি জানিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনা নিয়ে ইংলিশবাজার থানার পুলিশ তদন্তে নেমেছে।


0 coment rios: