বয়স সত্তর ছাড়িয়েছে। হৃদযন্ত্রের সমস্যা এবং হাঁপানি রয়েছে। তার উপর শরীরে বাসা বেঁধেছে করোনার (Coronavirus) জীবাণু। সবমিলিয়ে, সংকটজনক অবস্থা এগরার তৃণমূল বিধায়ক সমরেশ দাসের। বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। সূত্রের খবর, তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে, সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখা হচ্ছে।
সপ্তাহখানেক আগে বিধায়ক সমরেশ দাসের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। বয়সজনিত কারণে এবং অন্যান্য শারীরিক সমস্যা থাকায় তাঁকে পাঁশকুড়ার COVID হাসপাতালে ভরতি করানো হয়। কিন্তু কয়েকদিনের মধ্যে দ্রুত তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। পাঁশকুড়ার হাসপাতালের চিকিৎসকরা কলকাতায় স্থানান্তরিত করার পরামর্শ দেন। সম্প্রতিই তাঁকে কলকাতায় এনে বেলেঘাটা আইডি হাসপাতালে ভরতি করানো হয়। হাসপাতাল সূত্রে খবর, কো-মরবিডিটির কারণে করোনা আক্রান্ত বিধায়ক সমরেশ দাসের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছে। আর সেটাই চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে চিকিৎসকদের কাছে। বিধায়কের স্বাস্থ্যের খবর নিচ্ছেন দলের শীর্ষ নেতৃত্ব।


0 coment rios: