গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৪৯ হাজার ৯৩১ জন। মৃত্যু হয়েছে ৭০৮ জনের। ফলে দেশে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ লক্ষ ৩৫ হাজার ৪৫৩ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ৯ লক্ষ ১৭ হাজার ৫৬৮ জন।
পরিসংখ্যান বলছে, মাত্র দুদিনে প্রায় এক লক্ষ মানুষ আক্রান্ত হয়েছে ভারতে। রবিবার সকালে স্বাস্থ্য মন্ত্রকের থেকে পাওয়া হিসেব অনুযায়ী, সংক্রমিত হয়েছিলেন ৪৮ হাজার ৬৬১ জন। এদিকে এদিন রাতে বিভিন্ন রাজ্যগুলিতে আক্রান্তের সংখ্যার হিসেব কষলে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরও ৫০ হাজার মানুষ।।
একই সময় দেশে একদিনে 5 লক্ষ 15 হাজারের বেশি স্যাম্পল টেস্ট করেছে সরকার।


0 coment rios: