Wednesday, 22 July 2020

এলএসি–তে এখনও ৪০ হাজার সেনা নিয়ে অপেক্ষায় চীন


কথা রাখেনি চীন। পূর্ব লাদাখের যেসব জায়গায় অনুপ্রবেশ করেছিল চীন সেনা, সেখান থেকে এখনও সরেনি। এই তথ্য সংবাদ মাধ্যমকে জানিয়েছে সরকারি সূত্র। 
গালওয়ানে ১৫ জুন মুখোমুখি সংঘর্ষ হয় ভারত এবং চীনের। শহিদ হন ২০ জন ভারতীয় জওয়ান। তার পর তিন বার আলোচনায় বসেন দুই দেশের সেনাকর্তারা। উভয়ই পূর্ব লাদাখ থেকে সেনা সরিয়ে নিতে সম্মত হয়। কিছু এলাকা থেকে সেনা সরাতেও শুরু করে চীন। যেমন গালওয়ান, হট স্প্রিং, প্যাংগং হ্রদ বরাবর আঙুলাকৃতি এলাকা (‌ফিঙ্গার রিজিওন)‌–র কিছু অংশ থেকে সেনা সরিয়ে নিয়েছে চীন। সেই মতো ভারতও সেনা সরায়।

কিন্তু এখন দেখা যাচ্ছে, ডেপসাং সমতল অঞ্চল, গোগরা এবং প্যাংগং হ্রদ বরাবর ফিঙ্গার অঞ্চলে এখনও চীনের সেনা মজুত রয়েছে। অথচ কথা হয়েছিল, এই এলাকাগুলোয় দুই দেশেরই সেনা থাকবে না। এগুলো বাফার জোন হিসেবে চিহ্নিত করা হয়েছিল। ফিঙ্গার ৫ এলাকা জবরদখল করেছিল চীন সেনা। সেখান থেকেও সরেনি তারা। ফিঙ্গার ৮–এ তাদের পুরনো ঘাঁটি রয়েছে। ভাবা হয়েছিল, ফিঙ্গার ৫ থেকে সেখানেই সরে যাবে চীন সেনা। কিন্তু তা হয়নি। সূত্রের খবর, এসব এলাকায় এখনও অন্তত ৪০ হাজার চীন সেনা রয়েছে। তাদের আধুনিক অস্ত্র, অস্ত্র বহনে সক্ষম যান রয়েছে। 

দুই দেশের সেনাকর্তাদের শেষ কথা হয়েছিল ১৪–১৫ জুলাই। তখন দু’‌জনেই সেনা সরাতে সম্মত হয়। অথচ খবর, তার পর থেকে আর সেনা সরায়নি চীন। পূর্ব লাদাখের দু’‌টো গুরুত্বপূর্ণ পয়েন্ট গোগরা, হট স্প্রিংয়ে নির্মাণও শুরু করেছে চীন সেনা। এবার দিল্লি কী পদক্ষেপ করবে, সেটাই দেখার। 

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: