Wednesday, 22 July 2020

৫০ হাজার পেরিয়ে গেল সোনার দাম, এই প্রথম


দাম অনেকদিন ধরেই বাড়ছিল। এবার সব রেকর্ড ভেঙে গেল। দেশে সোনার দাম ৫০ হাজার টাকার গণ্ডি ছাড়িয়ে গেল। বুধবার, দেশীয় শেয়ার বাজারে এই দুই ধাতুর দাম রেকর্ড পরিমাণ বেড়েছে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ (এমসিএক্স)–এর সোনার দাম সকালে আরও ১ শতাংশ বেড়ে গেল। যার আর্থিক মূল্য ৪৯৩ টাকা। তার পরেই সোনার দাম হল ৫০,০২০ টাকা।
এদিকে রুপোর দাম বেড়ে হয়েছে ৬০,৭৮২ টাকা। এখনও পর্যন্ত সর্বোচ্চ মূল্য। রুপোর দাম বাজার বন্ধের আগে ছিল ৫৭,৩৪২ টাকা। বুধবার সকাল ১১ টা ৩৫ মিনিটে এমসিএক্স সোনার ফিউচার শেয়ারের দাম ০.৯৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫০,০১৭ টাকায়। আর রুপোর দাম আগের থেকে ৫.৭১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬০,৬১৯ টাকায়।

দেশে করোনা সংক্রমণ বাড়ছে। মুখ থুবড়ে পড়েছে অর্থনীতি। শেয়ার বাজারের অবস্থাও টালমাটাল। তাই বিনিয়োগকারীরা সোনা কিনেই বিনিয়োগ করতে চান। এবার সেই সোনার দামও আকাশছোঁয়া। যদিও অনেকদিন ধরেই নিয়মিত বাড়ছে সোনা–রুপোর দর। 
বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন ডলারের দাম কমছে। বিশ্বের অর্থনীতি যাতে ঘুরে দাঁড়ায়, তাই উদ্দীপনামূলক পদক্ষেপ হিসেবে সোনার দাম বেড়েছে। তাছাড়া এখন সোনা, রুপোয় লগ্নি বাড়ছে। ফলে চড়ছে দাম।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: