সংক্রমণের দৌড় থামছে না। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা পজিটিভ ৩৮৯০২ জন। আক্রান্তের সংখ্যা ছাড়াল ১০ লক্ষ ৭৭ হাজার। মৃত্যু হয়েছে ৫৪৩ জনের। মোট মৃত ২৬,৮১৬।করোনা সংক্রমণ রুখতে লখনউ জুড়ে সম্পূর্ণ লকডাউন। সপ্তাহান্তে লকডাউন থাকবে উত্তরপ্রদেশের এই শহরে।দক্ষিণ কর্ণাটকে আজ থেকে শুরু লকডাউন। করোনা সংক্রমণ বাড়তে থাকায় ২৩ তারিখ পর্যন্ত লকডাউনের সিদ্ধান্ত প্রশাসনের। প্রতিদিন সকাল ৮ টা থেকে ১১টা পর্যন্ত ছাড়। মধ্য সেপ্টেম্বরে ভারতের করোনা গ্রাফ একেবারে শীর্ষে উঠতে পারে। নির্ভর করছে সরকারি পদক্ষেপ ও জনগণের সচেতনতার উপর। নতুন করে আশঙ্কার কথা শোনালেন বিশেষজ্ঞরা।দ্রুতগতিতে করোনা সংক্রমণ রুখতে নতুন করে একাধিক পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র ও রাজ্য় সরকারগুলি। চিন্তায় বাড়িয়েছে কেরলের তিরুঅনন্তপুরমে ‘গোষ্ঠী সংক্রমণ’। সেখানে আজ থেকে ফের সম্পূর্ণ লকডাউন। দেশজুড়ে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১০ লক্ষ ৩৮ হাজার ৭১৬ জন। মোট মৃতের সংখ্যা ২৬ হাজার ২৭৩। পশ্চিমবঙ্গেও মোট আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ২০৯ জন। রাজ্যে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১,০৭৬ জনের।
উচ্চহারে সংক্রমণে রাশ নেই, ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত প্রায় ৩৯ হাজার

0 coment rios: