Tuesday, 21 July 2020

আজও কাটেনি মনের অন্ধকার, তন্ত্রসিদ্ধ হওয়ার আশায় নিজের ছেলেকেই বলির চেষ্টা মায়ের


বিজলি বাতির হাত ধরে সভ্যতার আলো ঘরে পৌঁছলেও মনের কোণায় আজও ঘাপটি মেরে রয়েছে কুসংস্কার। তা সে পথে বিড়াল দেখে থমকে যাওয়াই হোক বা তন্ত্রের বলে বলীয়ান হয়ে ওঠার চেষ্টা। পরিস্থিতি যে এখনও শুধরাতে ঢের দেরি তা বলে দিতে হয় না। এবার কুসংস্কারে আছন্ন হয়ে তন্ত্র সাধনার নামে নিজের মানসিক ভারসাম্যহীন দশ বছরের ছেলেক বলি দিয়ে বাড়ির মধ্যেই গর্ত খুঁড়ে পুতে ফেলার অসফল চেষ্টা করতে গিয়ে ধরা পড়ল এক মহিলা।

বর্তমান যুগে এমন এক মধ্যযুগীয় ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের কুর্তি চা বাগানের আপার ডিভিশন শ্রমিক বস্তিতে। চা বাগানের শ্রমিকনেতা জয়পাল উরাও জানান, চা বাগানের আপার লাইনে বিনোদ পান্না ও হিরামনি (কুন্তি) উরাও বলে এক দম্পতি থাকে। মহিলার গলায় বিভিন্ন তাবিজ রয়েছে। বাড়িতে ঠাকুরঘর বানিয়ে তন্ত্র মতে পুজা করতো। তাদের একটি ছেলে রয়েছে। ছেলেটি সামান্য মানসিক ভারসাম্যহীন। রবিবার রাতে হঠাৎ সেই ছেলেটি কাঁদতে কাঁদতে শ্রমিক মহল্লায় দৌড়ে বেরিয়ে আসে। পিছনে মা ছুটে আসে। মহল্লার শ্রমিকরা জানতে চাইলে ছেলেটি জানায় তার মা তাকে জাদুটোনা করে বলি দিয়ে মেরে পুঁতে ফেলতে চাইছে। তাই পালিয়ে এসেছে। কিন্তু, ছেলেটি মা জানায় যে ছেলেকে ভয় দেখানোর জন্য এমন করেছে। শ্রমিকরা তার বাড়িতে গিয়ে দেখে ঘরের মধ্যে তিন ফুট গভীর গর্ত খোঁড়া রয়েছে। এতেই সবার মনে সন্দেহ হয়। ঘটনায় চাঞ্চল্য হলে পুলিশকে খবর দিয়ে ওই দম্পতিকে পুলিশের হাতে তুলে দেয়।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: