মালদার গাজোলে জমি দখলকে কেন্দ্র করে বিবাদের জেরে এক দম্পতির বাড়ি ভাঙচুর, শ্লীলতাহানি ও তাদের মারধরের অভিযোগ উঠল এক বিজেপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত বিজেপি নেতার নাম কৃষ্ণ সাহা । তিনি মালদার বিজেপি গাজোল মণ্ডল কমিটির সম্পাদক।গাজোলের বাসিন্দা নিত্য মন্ডলের অভিযোগ তার একটি জায়গা আছে, জায়গাটি দখল করার চেষ্টা করছে জমি মাফিয়া তথা এলাকার বিজেপির নেতা কৃষ্ণ সাহা। নিত্য মন্ডল এর আরও অভিযোগ কৃষ্ণ সাহা তার বাড়িতে এসে দলবল নিয়ে হামলা চালিয়েছে। তাকে মারধোর করেছে প্রাণনাশের চেষ্টা করেছে। তার স্ত্রী বাধা দিতে গেলে তাকেও শ্লীলতাহানি করেছে। তিনি গাজোল থানায় লিখিত অভিযোগ করায় তাদের প্রাণনাশের হুমকি ও দেন ওই বিজেপি নেতা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।
যদিও কৃষ্ণ সাহা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন রাস্তা নিয়ে বিবাদের জেরে এ ঘটনা আর ঐ ব্যক্তি যে অভিযোগ করছে তা মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ।
জেলা বিজেপি নেতৃত্ব এই ঘটনায় ওই নেতার পাশে দাঁড়ায়নি। জেলা বিজেপির সহ-সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, অন্য দলের অনেকেই এখন বিজেপিতে যোগ দিচ্ছে আর এ ধরনের কার্যকলাপ করছে, তিনি বলেন আইন আইনের পথে চলবে । দোষীরা উপযুক্ত শাস্তি পাবে।



0 coment rios: