Thursday, 30 July 2020

লকডাউনে নাবালিকার বিয়ে! তৎপর প্রশাসন (ভিডিও)


সাপ্তাহিক লকডাউনের তৃতীয় দিনে এক নাবালিকার বিয়ে বন্ধ হল প্রশাসনের তৎপরতায়। বুধবার ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের কান্দি মহকুমার অন্তর্গত জয়পুর গ্রাম পঞ্চায়েতের সন্ধি গ্রামে।
আত্মীয় পরিজনদের নিয়ে বছর সতেরোর ওই নাবালিকার বিয়ের আসর বসেছিল। গোপন সূত্রে খবর পেয়ে তড়িঘড়ি সেখানে হাজির হয় প্রশাসনের কর্তাব্যক্তি স্থানীয় বিডিও  থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি কর্মী, স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য থেকে আশা কর্মী সকলে। আর শেষ পর্যন্ত প্রশাসনের  উদ্যোগে বন্ধ হয় ঐ নাবালিকার বিয়ে।

ঐ নাবালিকার অভিভাবক রীতিমতো সকলের সামনে মুচলেকা দিয়ে এই নাবালিকা বিয়ে বন্ধের প্রতিশ্রুতি দেয়। একেতো লকডাউন তার মধ্যে নাবালিকার এমন সামাজিক অনুষ্ঠান করে বিয়ে দেওয়ার ঘটনায় আঁতকে  উঠেছে জেলাবাসী। নাবালিকা শেষপর্যন্ত ফের স্কুলমুখী হওয়ার ইচ্ছে প্রকাশ করে প্রশাসনের কর্তাব্যক্তিদের সামনে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: