Friday, 17 July 2020

করোনা-বিধ্বস্ত ১৫০ দেশকে সাহায্য করেছে ভারত, রাষ্ট্রপুঞ্জের ৭৫ বর্ষে দাবি মোদীর


বিশ্বের করোনা-আক্রান্ত দেশগুলির প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। করোনার বিরুদ্ধে যুদ্ধে বিশ্বের দেড়শোটির বেশি দেশে মেডিক্যাল ক্ষেত্রের পাশাপাশি অন্যান্য বিষয়ে সাহায্য করেছে ভারত। দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে তাঁর আরও দাবি, করোনায় সংক্রমিতদের সুস্থ হয়ে ওঠার হার অন্যান্য দেশের তুলনায় ভারতে অনেক বেশি। রাষ্ট্রপুঞ্জের ৭৫ বর্ষ উপলক্ষে শুক্রবার নিজের ভাষণে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
এ দিন ভিডিয়ো মাধ্যমে নিজের ভাষণে মোদী বলেন, “করোনার বিরুদ্ধে যৌথ লড়াইয়ে বিশ্বের দেড়শোটিরও বেশি দেশে চিকিৎসা-সহ অন্যান্য সহায়তা প্রদান করেছি আমরা।”
রাষ্ট্রপুঞ্জের ৭৫তম প্রতিষ্ঠাবর্ষে বিশ্বের সব দেশকেই যুথবদ্ধ হয়ে লড়াই করতে হবে বলেও মনে করে ভারত। বর্তমান পরিস্থিতিতে জোট বেঁধেই বাস্তবের মুখোমুখি হতে হবে বলেও মত প্রধানমন্ত্রীর। তিনি বলেন, “গোটা বিশ্বে শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যপূরণে যুথবদ্ধতাই যে একমাত্র পথ, তা-ও দৃঢ় ভাবে মনে করে ভারত।” 

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: