Sunday, 19 July 2020

সালারে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ,আহত বেশ কয়েকজন



 প্রকাশ্যে এলো সালারে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব । সালার তালিবপুর অঞ্চলের পূর্ব পাড়ায় তৃণমূল কংগ্রেসের সভাপতি রবি সেখ ও তার অনুগামীদের সাথে তালিবপুর যুব তৃণমূল কংগ্রেস সভাপতি আমিরুল ইসলাম ও তার অনুগামীদের সংঘর্ষ বাধে।  সংঘর্ষে দুপক্ষের আহত অন্তত ১৬ জন। আহতদের সালার গ্রামীন হসপাতাল ও কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে। ঘটনার খবর পেয়ে সালার থানার পুলিশ ও কান্দির এসডিপিও কুমার সানি রাজ এলাকায় পৌছায়। এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। ঘটনার জেরে দুপক্ষের বেশ কয়েকজনকে আটক করেছে সালার থানার পুলিশ। দু'পক্ষই সালার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: