চরম অমানবিকতার নিদর্শন দেখা গেল রবিবার পুরুলিয়া শহরে। রাস্তায় পড়ে মৃত্যু হল এক শ্রমিকের। রবিবার বেলা প্রায় এগারোটা নাগাদ জেলা সদরের পি এন ঘোষ ষ্ট্রীটে রাস্তার উপর পড়ে থাকতে দেখা যায় এক মাঝবয়সী ব্যাক্তিকে। ওই ব্যাক্তির কোন পরিচয় জানা যায়নি। তবে এলাকার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে প্রায়ই সেখানে কাজের সন্ধানে আসতেন ওই ব্যাক্তি। এদিনও আসেন কাজের সন্ধানে। অসুস্থ বোধ করায় এক জায়গায় কিছুক্ষণ বসেন। তখন তাকে জল বিস্কুট দেওয়া হয়। এরপর হঠাৎই তিনি রাস্তার উপর অজ্ঞান হয়ে পড়ে যান। এমতাবস্থায় করোনা আক্রান্ত হতে পারেন ওই ব্যাক্তি, এমন সন্দেহে তাকে কেউ রাস্তা থেকে সরাননি পর্যন্ত। খবর পেয়ে পুরুলিয়া সদর থানার পুলিশ ঘটনস্থলে এসে ওই ব্যাক্তিকে উদ্ধার করে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করা হয়।
Sunday, 19 July 2020
Author: subhajit
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.


0 coment rios: