আজ বৃহস্পতিবার পূর্ন লকডাউন।সকাল থেকেই তৎপর বিধাননগর পুলিশ। সল্টলেকের বিভিন্ন রাস্তায় করা নজরদারি পুলিশের। সল্টলেকে আসা এবং সল্টলেক-উল্টোডাঙ্গা ক্রসিংয়ে কড়া নজরদারির পাশাপাশি প্রতিটি গাড়িতে চেকিং চালাচ্ছে পুলিশ।
আজ পূর্ন লকডাউনের দিন যারা বাইরে বের হচ্ছে তাদেরকে প্রথমে আটক করছে পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
অতিজরুরী প্রয়োজনে যারা বাইরে বেরিয়েছে নির্দিষ্ট নথি দেখানোর পর তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে এবং যারা কোনো নথি দেখাতে পারছে না তাদের গাড়িতে কেস দিচ্ছে পুলিশ। সেরকমই ছবি ধরা পরল সল্টলেকে।



0 coment rios: