মহিলাকে বাড়িতে থেকে ডেকে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার হাড়োয়া থানার গোপালপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মুন্সিগিরিতে। আজ বৃহস্পতিবার ভোর বেলা থেকে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় বছর ২৮ এর ওই গৃহবধূ তারপর তাকে হাত-পা বাঁধা অচৈতন্য অবস্থায় দেখতে পায় মেছো ঘেরি কর্মীরা ।তারপর তারা ঐ মহিলার পরিবারের লোক কে খবর দিলে ঘটনাস্থলে মহিলার স্বামী উৎপল পাত্র সহ গ্রামবাসিরা এসে গৃহবধূকে উদ্ধার করে। উদ্ধার করে তাকে প্রথমে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে,তারপর বসিরহাট জেলা হাসপাতালের ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থলে হাড়োয়া থানার পুলিশ গিয়ে তদন্ত শুরু করে। ওই মহিলার প্রত্যক্ষ বয়ান অনুযায়ী চারজনের বিরুদ্ধে হাড়োয়া থানায় গণধর্ষণের অভিযোগ হয়েছে। অভিযুক্তরা সবাই পলাতক। কি করে ওই মহিলা মেছো ঘেরিতে আসলো তদন্ত শুরু করেছে পুলিশ।অভিযুক্তরা ওই মহিলার পূর্বপরিচিত বলে মনে করছে পুলিশ।
মহিলার স্বামী উৎপল পাত্র এই মেছো ঘেরিতে কর্মী হিসেবে কাজ করতেন। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছে মহিলার স্বামী এবং গ্রামবাসীরা । অবিলম্বে 4 দুষ্কৃতীকে গ্রেপ্তারের দাবিতে রাস্তা অবরোধ ও টায়ার জ্বালিয়ে ক্ষোভ ও বিক্ষোভ দেখিয়েছেন গ্রামবাসীরা।


0 coment rios: