ইকোপার্ক ৬ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা একটি চারচাকা গাড়ি তে আগুন লাগলো সোমবার ভোররাতে। স্থানীয় বাসিন্দাদের বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইকোপার্ক থানার পুলিশ। মনে করা হচ্ছে গাড়ির ব্যাটারি ব্লাস্ট করেই এই দুর্ঘটনা।
বাসিন্দা সূত্রে খবর, নিউটাউনের ঘুনি এলাকার এক যুবক তথ্যপ্রযুক্তির অফিসে গাড়ি চালায় এবং রোজ রাতে বাড়ি ফিরে ইকোপার্ক ৬ নম্বর গেটের কাছে গাড়িটি রাখে। রোজকার মতো গতকালও রাত ৯'টা নাগাদ বাড়ি ফিরে গাড়িটি রেখে বাড়ি চলে যায়। হঠাৎ করে ভোর রাতে একটি বিকট শব্দ হয় সেই শব্দ পেয়ে স্থানীয় মানুষ যখন বাইরে বেরিয়ে আছে দেখতে পায় গাড়িটিতে আগুন জ্বলছে। এরপরে দমকলে খবর দেয়া হয় যদিও দমকলের ইঞ্জিন আসার আগেই স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বাসিন্দাদের অনুমান গাড়ির ব্যাটারি ব্লাস্ট করে এই দুর্ঘটনা।


0 coment rios: