Monday, 20 July 2020

কোটি টাকাসহ প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার আসানসোলে, ধৃত ছয়


নগদ এক কোটি টাকারও বেশি টাকা ও বিপুল পরিমাণে গাঁজা উদ্ধারে  সাফল্য পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট।


রবিবার কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ও জামুরিয়া থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে নগদ এক কোটির বেশি টাকা ও ২৫৭.৮কেজি গাঁজা উদ্ধার করে ।পুলিশ সুত্রে জানা গেছে পুলিশ সোর্স মারফত খবর পেয়ে জামুরিয়া থানার বিভিন্ন জায়গায় অভিযান চালায় ।অভিযান চালিয়ে পুলিশ এক ঝাড়খণ্ডের বাসিন্দা সহ মোট পাঁচজনকে গ্রেফতার করে।পুলিশের প্রথমিক অনুমান প্রায় এক বছর ধরে এই কাজ করছিলেন ধৃতেরা।এই গাঁজা কোথা থেকে আনা হত, কোথায় পাঠানো হত সমস্ত বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ । ডিসি সেন্ট্রাল সায়ক দাস জানিয়েছেন ধৃতদের  কে পুলিশ হেফাজতে নিয়ে আরো জিঞ্জাসাবাদ করা হবে ।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: