আজব প্রেমের পরিণতি,সপ্তাহ গড়াতে না গড়াতেই বিবাহ বিচ্ছেদে প্রশাসনের দ্বারস্থ দম্পতি।
আজব প্রেম কাহিনী বিবাহের পরিণত হলেও, শেষ পর্যন্ত সপ্তাহখানেক গড়াতে না গড়াতেই বিবাহ-বিচ্ছেদের মুখে এসে দাঁড়িয়ে যাওয়ায় মঙ্গলবার ব্যাপক শোরগোল পড়েছে মুর্শিদাবাদের গজনী পুর এলাকায়। সম্প্রতি ঐ এলাকার বছর কুড়ির যুবক রাহুল জামানের সাথে সুতির অরঙ্গাবাদ এলাকার শুকতারা খাতুন সাথে একই হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে পরিচয় থেকে প্রণয় সম্পর্ক গড়ে ওঠে। শেষ পর্যন্ত তা গিয়ে পৌঁছায় বিয়ের পিঁড়িতে।
সেইমতো গত জুন মাসের শেষের দিকে তাদের বিয়েও হয়।এসব ঠিক থাকলেও সপ্তাহ যেতে না যেতেই স্বামী-স্ত্রীর মধ্যে শুরু হয় চরম দাম্পত্য কলহ। এমনকি শুকতারাকে ডিভোর্স পর্যন্ত দিয়ে দেয় রাহুল জামান বলে অভিযোগ। এমন করুণ পরিণতির জন্য শুকতারা রাহুলের পরিবারের লোকেদের কেই দায়ী করেছে। এদিকে নবদম্পতির এমন বিবাহ বিচ্ছেদের ঘটনা গ্রামবাসীরাও অবাক হয়ে গেছেন। শুকতারা কোন মতেই তার এই বিবাহবিচ্ছেদ মেনে নিতে না পেরে স্থানীয় থানায় দ্বারস্থ হয়েছে। প্রেমের এমন করুণ পরিণতি শেষপর্যন্ত প্রাতিষ্ঠানিক বিবাহের উপসর্গ প্রশ্ন চিহ্ন এনে দিল বলেই মনে করছেন অনেকে।



0 coment rios: