Tuesday, 7 July 2020

খিদিরপুর চক্র রেল স্টেশনের সামনে ববির বিক্ষোভ



কেন্দ্রীয় সরকার রেল ব্যবস্থা কে বেসরকারীকরণ এর বিরুদ্ধে আজ কলকাতাসহ জেলাজুড়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ চলছে ।ঠিক সেইরকম খিদিরপুর চক্র রেল স্টেশনের সামনে ববি হাকিমের নেতৃত্বে একটি বিক্ষোভ সমাবেশ হয়, সেই সমাবেশে এসে ববি হাকিম জানান কেন্দ্রীয় সরকার যেটা করছে সেটা অত্যন্ত দুঃখজনক।  একটা সংস্থাকে বেসরকারিকরণ করে দিচ্ছে এবং এটা আমরা মানবোনা , তাই আমরা খিদিরপুরে আজ এই বিক্ষোভ সমাবেশে যোগ দিয়েছি।


 পাশাপাশি তিনি জানান কলকাতা শহরে মানুষ কন্টেন্টমেন্ট জোনে স্বাস্থ্যবিধি মেনে চলছে না, সেই ব্যাপারে ইতিমধ্যেই পুলিশের কাছে সাহায্য চাওয়া হয়েছে। আজ থেকে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে।পাশাপাশি শহরে আসতে চলেছে ইয়েলো বিন সাধারণ মানুষকে বলবো তাদের ব্যবহৃত মাস্ক গ্লাফস যেন এই বিনের মধ্যেই ফেলে। কারণ পুরসভা কর্মীরা পরিষ্কার করছে তাদের জীবনের ঝুঁকি নিয়ে, এই গ্লাফস মাস্ক পরিষ্কার করতে গিয়ে তারা যাতে কোনরকম ভাবে করোনা আক্রান্ত না হয় তার জন্যই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: