Wednesday, 15 July 2020

করোনায় মৃত্যু শ্রীরামপুরের তৃণমূল কাউন্সিলার পিনাকি ভট্টাচার্যের


টানা একমাস লড়াই করার পর করোনার কাছে হার মানলেন শ্রীরামপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পিনাকী ভট্টাচার্য। এক মাস ধরে হাসপাতালে চিকিৎসা চলার পর বুধবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার। গুন্ডা দা নামে পরিচিত তৃণমূল নেতা ২০১৫ সাল থেকে কাউন্সিলর ছিলেন। করোনা পর্বে ত্রাণ বিলি করতে গিয়ে তিনি কোভিডে আক্রান্ত হন। তারপর থেকেই হাসপাতালে তার চিকিৎসা চলছিল। পরিবারের স্ত্রী পুত্র আক্রান্ত হলেও তারা সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে, তার আর ফেরা হলনা। রাজা রামমোহন রায়ের মাতুলালয়ের বংশধর পিনাকী শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন । দীর্ঘদিনের তৃণমূল নেতার আকষ্মিক প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে গোটা জেলায়।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: