একুশে জুলাই শহীদ দিবস পালন কে কেন্দ্র করে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার বেনা গ্রামে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে ব্যাপক সংঘর্ষ। সংঘর্ষের ঘটনায় জখম 6 জন তৃণমূল কর্মী। স্থানীয় সূত্রে খবর আজ দুপুরে একুশে জুলাই শহীদদের স্মরণে দলীয় পতাকা তুলে সভা ও মিছিল করে ছিলেন স্থানীয় তৃণমূল নেতা মীর কাসিম গাজী সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থকরা।
অভিযোগ বেলা শেষে আজ বিকেল পাঁচটার সময় দলীয় পতাকা নামানোর সময় আচমকা অপর আর এক তৃণমূল কংগ্রেসের নেতা পিন্টু মোল্লার বেশ কয়েকজন অনুগামী লোহার রড, বাস, লাঠি নিয়ে আচমকাই হামলা চালায় মীর কাসেম গাজী ও তার অনুগামীদের ওপর। ঘটনাস্থলেই গুরুতর জখম হন ছয় জন তৃণমূল কর্মী।এর মধ্যে চারজন গুরুতর জখম হয়ে টাকি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । আহতদের মধ্যে কাসিম গাজী, নজরুল গাইন, আরিফ গাজি এদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এবং হাত ভেঙে দেওয়া হয়েছে। সব মিলিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাসনাবাদ থানার পুলিশ। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অবশ্য দাবি বিজেপি পরিকল্পিতভাবে এই হামলা করেছে। দীর্ঘদিন যাবৎ পিন্টু মোল্লারা এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে। যদিও স্থানীয় বিজেপি নেতৃত্ব মীর কাসেম গাজী তোলা অভিযোগ অস্বীকার করেছে । স্থানীয় বিজেপি নেতা তুলসী দাস পাল্টা দাবি করেছেন এর সঙ্গে কোনোভাবেই বিজেপি জড়িত নয় ।তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের। গ্রামের মানুষ সবাই জানেন আসল ঘটনা কি। ভয় তে মুখ খুলতে পারছেন না তাই। প্রকৃত তদন্ত করলে দেখা যাবে নিজেরা মারামারি করে বিজেপির ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে নিজেদের ভাবমূর্তি যাতে নষ্ট না হয়। যদিও পুলিশ জানিয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হাসনাবাদ থানার পুলিশ । উভয়ের পক্ষ থেকেই বেশ কয়েকজনের নামে হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।



0 coment rios: