বিধান নগর পুলিশ কমিশনারেটের ট্রাফিক গার্ড এর উদ্যোগে সল্টলেকের করুণাময়ী সংলগ্ন এলাকায় করোনার সংক্রমণ থেকে সাধারণ মানুষকে সচেতন করতে প্ল্যাকার্ড হাতে দেখা গেল পুলিশকে। যেভাবে প্রতিদিন করোনা সংক্রমণ বেড়েই চলেছে, তার পরেও মানুষ এখনো অসচেতনভাবে রাস্তায় বের হচ্ছে মাক্স ছাড়াই, বজায় রাখছে না সামাজিক দূরত্ব। করোনা সংক্রমণ ঠেকাতে মানুষের প্রতি সচেতনতা জাগাতে উদ্যোগী হল পুলিশ।
মাক্স বিহীন পথচলতি মানুষদের নিজেদের হাতে পড়িয়ে দিলেন মাক্স।প্ল্যাকার্ড হাতে,মাইকিং প্রচার এর মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করলেন,দিন দিন বেড়েই চলেছে করোনা সংক্রমণ। এই সংক্রমণ থেকে বাঁচতে বাচঁতে মাস্ক পড়া আবশ্যক। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পরবর্তীকালে কেউ যদি মাক্স ছাড়া রাস্তায় বের হন এবং সামাজিক দূরত্ব বজায় না রাখেন,তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।


0 coment rios: