অবৈধ দখলদার উচ্ছেদ করার নোটিশ দিতে এসে বাধার মুখে পড়ল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের আধিকারিকগন । ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় মুচিপাড়া এলাকায় । শহর জুড়ে রয়েছে প্রচুর অবৈধ দখলদারি , সেই দখলদারি মুক্ত করতেই এডিডিএ র অভিযান । এদিন দুর্গাপুরের মুচিপাড়া এলাকায় গিয়েছিলেন এডিডিএর আধিকারিক গন , সঙ্গে ছিল পুলিশ । নগরনিগমের একটি মার্কেট কমপ্লেক্সের ঠিক উল্টোদিকেই রয়েছে একাধিক দোকান , সবই অবৈধ দখলদারি । আগামীকাল শনিবার ভাঙ্গা হবে এই দখলদারি , এই নোটিশ দিতে গিয়ে ক্ষোভের মুখে পড়ে আধিকারিকগন । স্থানীয় দোকানদাররা এডিডিএ আধিকারিক অর্পন চ্যাটার্জীকে ঘিরে বিক্ষোভ দেখায় । ফলে ফিরে যেতে বাধ্য হন ওই আধিকারিক সহ তাঁর সহকর্মীরা ।
তবে এদিন বিধাননগরে উচ্ছেদ কার্য্য চালায় এডিডিএ । সেখানে অবশ্য কোন বাধার মুখে পড়তে হয়নি । এক বেসরকারী সুপার স্পেশালিটি হাসপাতালের পাশে এদিন প্রায় ৬টি দোকান ভেঙ্গে দেয় এডিডিএ কতৃপক্ষ । তবে লকডাউনের মাঝে এভাবে দোকান ভাঙ্গায় হতাশ দোকান মালিকগন ।



0 coment rios: