বছর চল্লিশ এর করোনা আক্রান্ত এক ব্যক্তিকে নন্দকুমার বাজারে ঘুরতে দেখে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ওই ব্যক্তিকে রাস্তার ধারে বসিয়ে রেখে মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে এলাকা দড়ি দিয়ে ঘিরে রাখলো পুলিশ। সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয় নন্দকুমার হলদিয়া বাসস্ট্যান্ড এর একটি রাস্তা। গাড়ি গুলিকে অন্য রুট দিয়ে পাস করেনো হয়।
সূত্রে জানা গেছে হলদিয়ার একটি কারখানায় কাজ করতো ঐ ব্যক্তি বাড়ি হুগলী জেলায়। খঞ্চিতে ভাড়ায় থাকেন তিনি। করোনা রিপোর্ট পজিটিভ আসায় ওই ব্যক্তিকে কেউ জানায় নন্দকুমার থানায় চলে যেতে। সেইমতো ঐ ব্যক্তি আজ থানায় আসার পথে খবর পেয়েই পুলিশ আটকায়। বর্তমানে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে তাকে করোনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখানে কি কোরে ঐ ব্যক্তি এলো প্রশাসন তা খতিয়ে দেখছে। এই ঘটনায় এলাকায় চঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সাত দিন নন্দকুমার বাজার বন্ধের নির্দেশ দিয়ে মাইকিং করা হয়।


0 coment rios: