ভুটান পাহাড়ের বৃষ্টি ও এলাকায় ভারী বর্ষণের ফলে ফুলে ফেঁপে উঠেছে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন নদী । ভারী বর্ষণের জেরে বীরপাড়া শুকটি নদীর জল বেড়ে গেছে এবং সেতুর উপর দিয়ে জল যাচ্ছে। এবং এর ফলে সমস্যায় পড়েছে স্থানীয় বাসিন্দারা।
ভুটান পাহাড়ে বৃষ্টি ও এলাকায় ভারী বর্ষণের জেরে মাদারিহাটে বাঙরি নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। এদিকে ভারী বর্ষণের জেরে ভার্ণাবাড়ি,সাঁতালি সহ বিভিন্ন চা বাগান এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় হাসিমারা এলাকায় ১১০ মিমি বৃষ্টিপাত হয়েছে।আলিপুরদুয়ারে বৃষ্টি হয়েছে ৪২.৪০ মিমি।


0 coment rios: