আবারও বাংলার মানুষ অর্থনৈতিক প্রতারণার ফাঁদে। এবার প্রতারণার ট্যাগ লাইন 10 হাজারে এক নিমেষে 20 হাজার। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের জেলার জেলা শহর রায়গঞ্জ ও সংলগ্ন এলাকা জুড়ে।
বাংলার সাধারণ মানুষ আর্থিক ভাবে প্রতারণার ফাঁদে পা দিয়েছে বারে বারে। বিভিন্ন অর্থলগ্নি কারী সংস্থাগুলি আর্থিক প্রতিষ্ঠানের তকমা লাগিয়ে প্রতারণার শিকার করেছে বহু মানুষকে। খুব সহজেই কিভাবে টাকা রোজগার করা যায় সেই মোহে আকৃষ্ট হয়ে আজও মানুষ প্রতারকদের পাতা মরিচিকার ফাঁদে পা দিয়ে ফেলে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে রায়গঞ্জ শহরের একদল প্রতারক সাধারণ মানুষের টাকা দ্বিগুণ করে দেবে বলে প্রচুর পাঁচশো টাকার জাল নোট দেখিয়ে মানুষকে প্রভাবিত করে এলাকা থেকে প্রচুর পরিমান টাকা তোলে। অবশেষে সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে রায়গঞ্জ থানার আইসির নেতৃত্বে পুলিশের একটি টিম রায়গঞ্জ থানার বিভিন্ন এলাকায় সন্ধান চালায় অবশেষে শনিবার রাতে পুলিশের জালে ধরা পড়ে প্রদীপ সাহা, রথীন অধিকারী, উত্তম সরকার ও পঙ্কজ প্রামাণিক নামে চার দুষ্কৃতী। এদের কাছ থেকে কিছু জেরক্স পেপার, ক্যমিক্যল, জাল 500 টাকার নোট এছাড়াও পাঁচটি মোবাইল ও চারটি মোটরসাইকেল বাজেয়াপ্ত করে পুলিশ। আজ তাদের রায়গঞ্জ আদালতে তোলা হলে তদন্তের স্বার্থে পুলিশ ঐ চারজনকে হেফাজতে নিয়েছে।



0 coment rios: