Sunday, 26 July 2020

কসবায় গাড়ি দুর্ঘটনা, দুর্ঘটনায় আহত তিন



ফাঁকা রাস্তায় দুরন্ত গতিতে ছুটে চলা অডি গাড়ি ধাক্কা মারলো একটি অ্যাপ ক্যাব এর পিছনে গুরুতর আহত তিন জন। রবিবার ঘটনাটি ঘটেছে কসবা বকুলতলার সিগনালের কাছে।

 হসপিটাল থেকে ছাড়া পেয়ে ছেলের সাথে বাড়ি ফিরছিলেন বৃদ্ধ ললিত খান্না। গাড়ি চালাচ্ছিল তার ছেলে রোহন। গাড়ি চালাতে চালাতে আচমকাই চোখ লেগে যায় রোহনের। ফাঁকা রাস্তায় দুরন্ত গতিতে ছুটে চলা অডি গাড়িটি সজোরে ধাক্কা মারে একটি অ্যাপ ক্যাবের পেছনে। অ্যাপ ক্যাবটি নিয়ন্ত্রণ হারিয়ে উঠে যায় রাস্তার পাশের ডিভাইডারে। গুরুতর আহত অবস্থায় অ্যাপ ক্যাবের চালক ও আরোহী এক মহিলাকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে। মাথায় আঘাত পেয়েছেন অসুস্থ ললিত খান্নাও, তাকেও ভর্তি করা হয়েছে হাসপাতালে। দুর্ঘটনার কারন  খতিয়ে দেখছে পুলিশ। 

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: