করোনা আবহের মধ্যেই তৃণমূল সাংসদ সরাসরি বিধানসভা ভোটে মুর্শিদাবাদ কে বিরোধীশূন্য করে মুখ্যমন্ত্রী কে উপহার দেওয়ার ঘোষণা।
বিধানসভা ভোটের আগেই উত্তপ্ত মুর্শিদাবাদের রাজনৈতিক বাতাবরণ। তারই মধ্যে আগুনে ঘৃতাহুতি করলেন খোদ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ তথা জেলা সভাপতি আবু তাহের খান। দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে এক ঘরোয়া সভায় জেলার ভগবানগোলা এলাকায় যোগ দিতে এসে সরাসরি আগামী বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদ কে বিরোধীশূন্য করার হুঁশিয়ারি দিলেন পাকাপাকিভাবে। সঙ্গে তিনি বলেন,"২২-০ নিরঙ্কুশ জয় পাবে তৃণমূল।পুরোপুরি বিরোধীশূন্য হবে মুর্শিদাবাদ আর এই 22 টি আসনই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে উপহার হিসেবে তুলে দিবো আমরা....."।
Friday, 10 July 2020
Author: subhajit
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.


0 coment rios: