শুক্রবার সাতসকালেই মেদিনীপুর দমকল অফিসের ভেতরে বিষাক্ত গোখরো ৷ কোনো ভাবে দেখতে পেয়ে সরে গিয়ে রক্ষা কর্মীদের ৷পুর্ণবয়স্ক বিষধর গোখরো সাপের ছোবল থেকে অল্পে রক্ষা পাওয়া কর্মীরা প্রথমে অফিস থেকে সকলেই বেরিয়ে পড়েন ৷পরে কর্মীরা সাপটিকে না মেরে আওয়াজ করে সরিয়ে দেন পাশে ৷
খবর দেওয়া হয় মেদিনীপুর শহরের স্বেচ্ছাসেবী যুবক দেবরাজ চক্রবর্তীকে৷ যিনি সাপ ধরে জঙ্গলে ছাড়ার কাজ করে থাকেন ৷ তিনি এসে সাপটিকে ধরে পরে জঙ্গলে ছেড়ে দেয় ৷ দেবরাজ জানায়- সম্প্রতি বিষধর সাপের দেখা মিলছে বেশি ৷ সকলে একটু সতর্ক থাকা ভালো ৷রাতে ঘোমোনোর সময় মশারি টাঙ্গিয়ে ঘুমোনো অনেক বেশি নিরাপদ ৷




0 coment rios: