Sunday, 12 July 2020

ঢাকায় নতুন ভারতীয় হাই কমিশনার হচ্ছেন বিক্রম দোরাইস্বামী


ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিক্রম দোরাইস্বামীকে ঢাকায় নতুন হাই কমিশনার হিসেবে পাঠানো হচ্ছে।
২০১৯ সালের মার্চ থেকে ঢাকায় হাই কমিশনারের দায়িত্ব পালন করে আসা রীভা গাঙ্গুলী দাশের স্থলাভিষিক্ত হচ্ছেন বিক্রম দোরাইস্বামী।
রীভা গাঙ্গুলী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছন। 
১৯৯২ ব্যাচের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা বিক্রম দোরাইস্বামী অতিরিক্ত সচিব হিসেবে আন্তর্জাতিক সংগঠন ও সম্মেলন বিভাগের ইনচার্জ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়ার আগে বিক্রম দোরাইস্বামী কিছু সময় সাংবাদিকতাও করেছেন। দিল্লী বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে পড়েছেন তিনি।
এর আগে দক্ষিণ কোরিয়া ও উজবেকিস্তানে ভারতের রাষ্ট্রদূতের দায়িত্বও সামলেছেন এই পেশাদার কূটনীতিক।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব থাকার সময়ে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মিয়ানমার বিভাগে নানা দায়িত্ব পালন করেছেন। মন্ত্রণালয়ের সার্ক বিভাগের প্রধানের দায়িত্বও একসময় তার কাঁধে ছিল।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: