Thursday, 9 July 2020

নিউটাউনে নিয়ন্ত্রনহীন জাগুয়ারের ধাক্কা, একাধিক বাইক আরোহী আহত (ভিডিও)

পথদুর্ঘটনায় আহত দুই বাইক আরোহী। ঘটনাটি ঘটেছে সুকান্ত নগর লোহা পুলের কাছে ।বৃষ্টির কারণে মেট্রো রেলের ব্রিজের নীচে দাঁড়িয়ে ছিল বাইক আরোহীরা।


দাঁড়িয়ে থাকার সময় একটি প্রাইভেট গাড়ি বাইপাসের দিক থেকে নিউটাউন এর দিকে যাওয়ার সময় সজোরে ধাক্কা মারে বাইকটিকে।পর পর তিনটে বাইকে ধাক্কা মেরে পালানোর চেষ্টা করে গাড়িটি।অবশেষে প্রাইভেট গাড়িটির চালক গাড়ি ফেলে  পালিয়ে যায়।বিধান নগর দক্ষিণ থানার পুলিশ গাড়িটিকে আটক করেছে।আহতদের বিধান নগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: