ভাটপাড়া থানার অন্তর্গত বেলঘড়িয়া কল্যানী এক্সপ্রেসওয়ের মাদরাল মোড়ের কাছে আজ ভোররাত থেকে কাক ভোর পর্যন্ত দফায় দফায় পথচারীদের থেকে বন্দুক ঠেকিয়ে ছিন্তাই। এক সপ্তাহে এই নিয়ে ৪ বার এইরকম ছিন্তাইয়ের ঘটনা ঘটল। আতংকে এলাকাবাসী।
ভোররাতে মাছ ব্যবসায়ীরা যায়। তাদের কাছে কম বেশী টাকা থাকে। লকডাউনের জন্য অনেকে বাড়ি ফিরতে রাত হয়ে যায়। সেই সুযোগকে কাজে লাগাচ্ছে ছিন্তাইবাজরা। ভাটপাড়া থানার পুলিশের ওপর এলাকার মানুষের ক্ষোভ বাড়ছে।তারা হাইরোডে টাকা তোলা ও পুকুর ভরাট দেখতে ব্যস্ত।


0 coment rios: