Friday, 10 July 2020

জঙ্গিপুরের মোরগ্রামে 34 নম্বর জাতীয় সড়কে বাইকে আগুন ধরিয়ে দিল ট্রাকচালকরা(ভিডিও)





দীর্ঘদিন যাবৎ হাইওয়ে পেট্রোলিং এর দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের বারবার অভিযোগ জানিয়েও কোনো ফল হয়নি। উল্টে যে রক্ষক সেই ভক্ষক এর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। বাধ্য হয়ে আইন নিজের হাতে তুলে নিতে হলো অসহায় ট্রাকচালকদের । শনিবার সাত সকালেই তোলা তোলার অভিযোগে জাতীয় সড়কের উপরে দুষ্কৃতীদের বাইকে আগুন ধরিয়ে দিল ট্রাক চালকরা। ঘটনাটি ঘটে জঙ্গীপুর মোরগ্রাম এলাকায় । এদিন ৩৪ নম্বর জাতীয় সড়ক দিয়ে পাথর ও বালির ট্রাক থেকে মোটা অংকের টাকা তোলার অভিযোগ ছিল দুষ্কৃতীদের বিরুদ্ধে।









শনিবার দুষ্কৃতীরা যখন পাথর এবং বালির ট্রাক থেকে তোলা আদায় করতে যায়। তখন ট্রাক চালকরা জোট বদ্ধ হয়ে টাকা দিতে অস্বীকার করলে শুরু হয় বচসা। তারপরেই শুরু হয় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ। ট্রাক চালকরা সংখ্যায় বেশি থাকায় দুষ্কৃতীদের মারধর করে তাড়িয়ে দেয় এবং তাদের বাইকে আগুন লাগিয়ে দেয়।  খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। এই ঘটনার জেরে দীর্ঘক্ষন 34 নম্বর জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে অবশ্য পুলিশ পৌঁছেতা নিয়ন্ত্রণ করে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: