Sunday, 12 July 2020

খোলাবাজারে হাত বাঁধা ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হেমতাবাদের বিজেপি বিধায়কের (ভিডিও)


নিজের বাড়ির কাছেই গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার হলো উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের বিধায়ক দেবেন রায়ের। খুন না আত্মহত্যা ধন্ধে পুলিশ। আজ সোমবার সকালে বাড়ীর কাছেই গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে দেখতে পায় স্থানীয় মানুষ। এরপর খবর দেওয়া হয় পুলিশ কে।


2016 সালে বিধানসভা নির্বাচনে সিপিআইএমের প্রার্থী হিসাবে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ বিধানসভা থেকে দেবেন রায় নির্বাচিত হন। 2019 সালের মে মাসে তিনি মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগদান করেন। যদিও বিধানসভার খাতায়  সিপিআইএমের বিধায়ক হিসাবে ই তার নাম এখনও লেখা আছে।


 স্থানীয় সূত্রের খবর বেশ কিছু দিন ধরে বিজেপির দলীয় নেতৃত্বের সঙ্গে মনোমালিন্য চলছিল। আজীবন বামপন্থী মানুষিকতার সাথে ধর্মীয় গৈরিকরণ নীতির সাথে খাপ খাওয়াতে পারছিলেন না। তা নিয়েও পারিবারিক অশান্তির সৃষ্টি হয়। খুন না আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ। সাত সকালেই গলায় দড়ি দিয়ে ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তে পাঠিয়েছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: