Thursday, 30 July 2020

আবারও এক সপ্তাহ লকডাউনে হাবরা পৌর এলাকা

 করোনা আক্রান্তদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাবড়া পুরসভার তরফে ফের এক সপ্তাহের টানা লকডাউনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।পুর এলাকায় বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা 113 , মৃত্যু হয়েছে 5 জনের।
ডাকঘর, ব্যাঙ্কিং পরিষেবা ,দুধ সরবরাহ ও ওষুধের দোকানের মতো গুরুত্বপূর্ণ পরিষেবা ছাড়া কোন কিছুই খোলা থাকবে না । সবজি, মাছ ,মুদিখানা সহ সমস্ত দোকানপাটের মত বাকি সব বন্ধ থাকবে । ইতিমধ্যে কোথাও বিক্ষিপ্তভাবে ঠেলাগাড়িতে সবজি এবং দোকান খোলার অভিযোগ এলে সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে সেগুলি বন্ধ করছে। এবিষয়ে পুর প্রশাসক জানায় তাদের কাছে যে সমস্ত অভিযোগ আসছে প্রশাসনের সাহায্য নিয়ে সেই সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে । এমনটাই জানান পুর প্রশাসক নিলিমেস দাস ।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: