Thursday, 30 July 2020

তৃণমূল কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ বিজেপির বিরুদ্ধে


 তৃণমূল কর্মীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করার চেষ্টার অভিযোগ উঠল বিজেপি কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার হাসনাবাদ থানা এলাকার দশম ঘাটে। অভিযোগ বুধবার রাত্রি এগারোটা নাগাদ পাটলি খান পুরের সক্রিয় তৃণমূল কর্মী বছর 23 যুবক সামিউল গাজীকে পাওনা টাকা দেওয়ার নাম করে বিজেপি কর্মী আসাদুল্লাহ গাজী    মোটর বাইকে করে পাশের গ্রাম দশম তলায় এলাকায় ডেকে নিয়ে যায় ।
রাতের অন্ধকারে সেখানে মুখ কালো কাপড়ের ডাব বাঁধা অবস্থায় দুই দুষ্কৃতী অপেক্ষা করছিল। আসাদুল্লাহ গাজীর মোটরসাইকেল থেকে নামতেই সামিউল কে গলায় বুকে একাধিক বার ক্ষুর মেরে খুনের চেষ্টা করে বলে অভিযোগ ।তৃণমূল কর্মীর চিৎকার-চেঁচামেচিতে দুষ্কৃতীরা পালিয়ে যায় । সামিউলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে টাকি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আক্রান্ত তৃণমূল কর্মী সামিউল গাজীর অভিযোগ তাকে ভয় দেখিয়ে বিজেপি দলে নেয়ার চেষ্টা করছিল প্রতিবাদ করলে তাকে চক্রান্ত করে খুনের চেষ্টা করা হয়। বিজেপির তাদের বিরুদ্ধে এই অভিযোগ অস্বীকার করেছে তাদের অভিমত এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে জের। আক্রান্ত তৃণমূল কর্মীর পরিবারের অভিযোগের ভিত্তিতে হাসনাবাদ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: