Saturday, 18 July 2020

করোনা সংক্রমণের ভয় দু'দিন বন্ধ নিউটনের বাজার





শনিবার ও রবিবার এই দুদিন নিউ টাউনের মার্কেট ও হকার বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিল এনকেডিএ কর্তৃপক্ষ। শনিবার সকাল থেকেই রাস্তায় পুলিশ প্রহরা দেখা যায়। বিনা কারণে কাউকে রাস্তায় বের হতে দেখলেই পুলিশ তাকে ফেরত পাঠাচ্ছে এবং যারা মাস্ক ছাড়া রাস্তায় বেরিয়েছে তাদের হাতে মাস্ক তুলে দিচ্ছে পুলিশ।
প্রসঙ্গত উল্লেখ্য শনি ও রবিবার নিউটাউনের  বাজার গুলিতে ভীষন ভিড় হচ্ছে বলে অভিযোগ আবাসিকদের।  এমতবস্থায় করোনা সংক্রমন ছড়িয়ে পড়তে পারে আশঙ্কা আবাসিকদের মধ্যে ।


এই বিষয়ে আবাসিকদের পক্ষ থেকে এনকেডিএ কর্তৃপক্ষ কে জানানো হয়। আবাসিকদের সঙ্গে আলোচনার পর অবশেষে
 এনকেডিএ এর যে ১২ টা মার্কেট আছে এবং যে কটা হকার বাজার আছে সবই শনি ও রবিবার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় এন কে ডি এ কর্তৃপক্ষ। আজ ও আগামীকাল নিউটাউনের সমস্ত মার্কেট ও বাজার বন্ধ রাখার জন্য পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: