Sunday, 26 September 2021

দক্ষিণবঙ্গের দিকে ধেয়ে আসছে গুলাব

দক্ষিণবঙ্গের দিকে ধেয়ে আসছে গুলাব

 


পশ্চিম বর্ধমান আসানসোল ধেয়ে আসছে "গুলাব" ঘূর্ণিঝড় সেই মত সতর্কতা জারি  করা হয়েছে পাশাপাশি উপকূল বর্তি দুই জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই মতো রাজ্য সরকারের নির্দেশ বিপর্যয় মোকাবিলা দপ্তর বিদ্যুৎ বিভাগ দমকল বিভাগ এবং জেলা প্রশাসনকে প্রস্তুত থাকার।

সেই মত ছুটি বাতিল করা হয়েছে গুরুত্বপূর্ণ দফতরের কর্মীদের। সেই মত এই ঘূর্ণিঝড় মোকাবিলা করতে প্রস্তুত আসানসোল দমকল বাহিনী। এই ঘূর্ণিঝড়ে দামকলবাহিনীর প্রয়োজনিয়ো বিভিন্ন যন্ত্রপাতি ঝালাই করে শেষ মুহূর্তের প্রস্তুতি করে ফেললেন দমকল কর্মীরা।

Monday, 2 August 2021

বারুইপুরে দিনে-দুপুরে শুট আউট

বারুইপুরে দিনে-দুপুরে শুট আউট

 দিনে দুপুরে বারুইপুরের চম্পাহাটি বাজারে শুটআউট

বারুইপুরঃ সোমবার সকাল এগারোটা নাগাদ দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত চম্পাহাটি রেলগেট লাগোয়া বাজার এলাকায় চলল গুলি। ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতের নাম প্রভাস মণ্ডল। তাঁর কান ছুঁয়ে বেরিয়ে যায় গুলি। ঘটনায় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তবে কে বা কারা কি কারণে এই গুলি চালিয়ে তা এখনও পরিস্কার নয়। ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, পুরানো শত্রুতার জেরেই গুলি করে খুন করার চেষ্টা করা হয়েছে বছর পঞ্চান্নর প্রভাসকে। তবে সকাল বেলায় ভরা বাজারে গুলি চলার ঘটনায় যথেষ্ট আতঙ্কিত এলাকার মানুষজন।

Sunday, 1 August 2021

ব্যারাকপুর সিঁথির মোড়ে নির্মীয়মান আবাসনে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল বাঁকুড়ার নির্মাণ কর্মীর দেহ

ব্যারাকপুর সিঁথির মোড়ে নির্মীয়মান আবাসনে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল বাঁকুড়ার নির্মাণ কর্মীর দেহ

 

উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর মহাকুমার বরানগরের সিঁথির মোড়ে একটি নির্মীয়মান বহুতল থেকে এক নির্মাণ শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধার হল। পুলিশ জানিয়েছে বাঁকুড়ার বাসিন্দা আতর মল্লিক(৩৮) নামের ওই নির্মাণ শ্রমিক গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে । 

যদিও তার পরিবারের লোকজনের অভিযোগ তার বাড়ি বাঁকুড়া জেলায় এবং ঐ বহুতলের ঠিকাদারের কাছ থেকে কাজের পারিশ্রমিক বাবদ ৫০ হাজার টাকা পেত। বকেয়া সেই টাকা চাওয়ায় তাকে খুন করা হয়েছে। বিকেলে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের পাঠায় বরানগর থানার পুলিশ । মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে বরানগর থানার পুলিশ ।                                                    

ভ্যাকসিনের সার্টিফিকেট না পেয়ে হয়রানির শিকার দম্পতি

ভ্যাকসিনের সার্টিফিকেট না পেয়ে হয়রানির শিকার দম্পতি

 ভ্যাকসিন নেওয়ার পর সার্টিফিকেট না পেয়ে হয়রানির শিকার বেলঘড়িয়ার বর্মন পরিবার।

ভুক্তভুগী কলকাতা পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দেবনাথ বর্মন। বেলঘড়িয়া ৬ নম্বর ঠাকুরদাস ব্যানার্জি রোডে স্ত্রী ও ছেলেকে নিয়ে বসবাস করেন । দেবনাথ বাবু গত 30 শে এপ্রিল দেবনাথ বাবুর স্ত্রী পাপরি বর্মন উত্তর বারাকপুর নোয়াপাড়া বিধানসভার অন্তর্গত বয়েস ক্লাব থেকে কোভিসিল্ড ভ্যাকসিন নেন। তারপর ৮৪ দিন কেটে গেলেও ভ্যাকসিনের সার্টিফিকেট পায়নি । রেজিস্টার করা মোবাইল নম্বরে ও আসেনি কোন এসএমএস । এর ফলে কর্মক্ষেত্র থেকে শুরু করে দৈনন্দিন জীবনে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে গোটা বর্মন পরিবারকে ।

 চিন্তায় অসুস্থ হয়ে পড়েছেন বর্মন পরিবারের সদস্যরা । সার্টিফিকেট ছাড়া অন্যত্র কোথাও দ্বিতীয় ভ্যাকসিন নিতে পারছেন না । নোয়াপাড়ার যেখানে প্রথম ভ্যাকসিন নিয়েছিলেন দেবনাথ বাবু সেখানে ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেও কোনও লাভ হয়নি । ফলে চরম হয়রানির স্বীকার বর্মন পরিবার । প্রথম ভ্যাকসিন নেওয়ার কোনো  প্রমাণপত্র নেই তার জন্য দ্বিতীয় ভ্যাকসিন কোথাও পাচ্ছেন না বর্মন পরিবার । এই দুর্ভোগের থেকে কবে মুক্তি পাবেন জানেন না তারা । কিন্তু যে ক্লাবে প্রথম ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়া হয়েছিল সেই ক্লাব বন্ধ এখন। কর্মকর্তারাও বেপাত্তা। তাই অথৈ জলে বর্মন পরিবার।                                                                                                                                                                                                                                                                                                                                                                            বাইট : দেবনাথ বর্মন(ভুক্তভোগী)


বাইট : পাপরি বর্মন (ভ্যাকসিন গ্রহীতা)।

৯ই আগস্ট থেকে ১৬ ই আগস্ট বিজেপি পালন করবে পশ্চিমবঙ্গ বাঁচাও সপ্তাহ

৯ই আগস্ট থেকে ১৬ ই আগস্ট বিজেপি পালন করবে পশ্চিমবঙ্গ বাঁচাও সপ্তাহ

 

পশ্চিমবঙ্গ বিজেপি ১৬ ই আগস্ট কে পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস হিসেবে পালন করে এলেও এবার ৯আগস্ট থেকে ১৬ই আগস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গ বাঁচাও সপ্তাহ পালনের উদ্যোগ নিয়েছে। ৯ ই আগস্ট ভারতছাড়ো দিবস ও বিশ্ব আদিবাসী দিবস ঐদিন ভারতীয় জাতীয় যুব মোর্চা জাল ভেকসিন নিয়ে যুবমোর্চা জেলায় জেলায় মশাল মিছিল করবে। তারপর১০ তারিখ স্বচ্ছতার কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গের বিভিন্ন বিধানসভা এলাকায় যেখানে যেখানে মনীষীদের মূর্তি আছে তা পরিষ্কার করা হবে। ১১ তারিখ বৃক্ষ রোপন ও শহীদদের বাড়ি গিয়ে পরিবার এর লোকেদের সাথে যোগাযোগ স্থাপন। ১২ তারিখ খেলাধুলা হবে বুথ স্তরে ফুটবল ও কবাডি জেলা স্তরে। ১৩ তারিখ মহিলাদের উপর যেখানে অত্যাচার হয়েছে তার প্রতিবাদ হবে। ১৪ তারিখ দেশভাগের হয়েছিলো সেদিন জেলা স্তরে সেমিনারের মাধ্যমে আলোচনা হবে. ১৫ তারিখ  সাংস্কৃতিক অনুষ্ঠান হবে. ১৬ তারিখ পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস হিসাবে রেলি হবে।

যুব মোর্চার উদ্যোগে রেড রোডে দৌড়ের আয়োজন "চিয়ার্স ফর ইন্ডিয়া"

যুব মোর্চার উদ্যোগে রেড রোডে দৌড়ের আয়োজন "চিয়ার্স ফর ইন্ডিয়া"

 


আজ রাজ্য বিজেপির যুব মোর্চার উদ্যোগে রেড রোডে এক কিলোমিটার ব্যাপী দৌড় আয়োজন করা হলো, উক্ত দৌড় শুরু হয় সকাল আটটা নাগাদ রেড রোডের নেতাজি মূর্তি পাদদেশে শেষ হয় শ্যামাপ্রসাদ মূর্তির পাদদেশে চিয়ার্স ফর ইন্ডিয়া এই কার্যক্রমের নামকরণ করে যুব মোর্চা তথা বঙ্গ বিজেপি। 

টোকিওতে চলছে অলিম্পিকের আসর তাই যে সমস্ত ভারতীয় প্রতিযোগিরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তাদের উৎসাহ দানের উদ্দেশ্যেই এই পদক্ষেপ বিজেপির যুব মোর্চার। এই দৌড়ে অংশ নিয়েছিলেন যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ কেন্দ্রীয় মন্ত্রী ও এমপিরা, ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজু বিস্টা সহ কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াট সহ এক ঝাঁক যুব মোর্চা কর্মীবৃন্দ।

Sunday, 25 July 2021

ভ্যাকসিন নিয়ে আবারো কেন্দ্রকে তোপ দাগলেন  মন্ত্রী ফিরহাদ হাকিম

ভ্যাকসিন নিয়ে আবারো কেন্দ্রকে তোপ দাগলেন মন্ত্রী ফিরহাদ হাকিম

 


রবিবার আরো একবার কেন্দ্র সরকার কে একহাত নিতে ছাড়লেন না ফিরহাদ হাকিম তিনি জানিয়েছেন কেন্দ্রীয় সরকার ভ্যাকসিন নিয়ে অনেক তালবাহানা করেছে প্রথমে ভ্যাকসিন কিনতে নারাজ ছিল কেন্দ্রীয় সরকার এবং অনেক সংস্থাকেও কাজ করতে তৎপর করেনি পাশাপাশি তিনি এও জানিয়েছেন কত পরিমাণে ভ্যাকসিন তৈরি হচ্ছে তা সঠিক পরিমাণে এখনো জানা যাচ্ছে না অন্যদিকে তিনি জানিয়েছেন কোন রাজ্যে কত পরিমাণে ভ্যাকসিন যাবে তা যদি আগে থেকেই রাজ্যগুলিকে সঠিক ভাবে জানিয়ে দেওয়া যায় তা অনেকটাই ভালো হতো কিন্তু তা কেন্দ্রীয় সরকার কখনোই করছে না বলে তিনি জানিয়েছেন পাশাপাশি তিনি জানিয়েছেন কেন্দ্রীয় সরকার বিজেপি শাসিত রাজ্য গুলিতে বেশি পরিমাণে ভ্যাকসিন সাপ্লাই করছে তা একেবারেই উচিত নয় বলেও তিনি মন্তব্য করেছেন অন্যদিকে সোনারপুরে ভ্যাকসিন কাণ্ড নিয়ে এদিন মুখ খুললেন ফিরহাদ হাকিম তিনি জানিয়েছেন সব জায়গাতেই চোর জালিয়াত থাকে কিন্তু পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছে এবং তাদেরকে আদালতে পেশ করেছে সেই দিক তুলে ধরতে হবে কারণ কারো পক্ষে সম্ভব নয় আগে থেকে জানা কে কোথায় কি কাজ করছি তাই পুলিশ সঙ্গে সঙ্গে তৎপর হয়ে এইসব বিষয়ে অ্যাকশন নিচ্ছে বলেও জানিয়েছেন ফিরহাদ হাকিম।

পেগাসাস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ মিছিল

পেগাসাস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ মিছিল

 


আজ দুপুর বারোটা  নাগাদ পেগাসাস ইস্যু কে কেন্দ্র করে হাজরা মরে দক্ষিণ কলকাতার কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদের নেতৃত্বে বেশ কিছুকর্মী সমর্থকদের নিয়ে অমিত শাহের কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখানো হয়।


Saturday, 24 July 2021

রুপোর মুকুট পরিয়ে বিধায়ককে সম্বর্ধনা

রুপোর মুকুট পরিয়ে বিধায়ককে সম্বর্ধনা

পশ্চিম বর্ধমান দুর্গাপুর অন্ডাল পাণ্ডবেশ্বর দলের পক্ষ থেকে রুপোর মুকুট পরিয়ে বিধায়ককে দেওয়া হলো সম্বর্ধনা। মূল্যবান উপহার ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। এলাকার মানুষজন আর দলের কর্মীরা চাঁদা তুলে মুকুটটি বিধায়ককে উপহার দিয়েছে বলে জানান দলের স্থানীয় নেতারা।

শনিবার সন্ধ্যায় কুমারডিহি পঞ্চায়েতের জোয়ালভাঙ্গা গ্রামে স্থানীয় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজন করা হয় একটি সম্বর্ধনা সভা। সেই সভায় সম্বর্ধিত করা হয় স্থানীয় তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে। গ্রামবাসী ও তৃণমূল কর্মীদের পক্ষ থেকে পুষ্পস্তবক ও প্রায় এক কেজি ওজনের একটি রুপোর মুকুট উপহার দেওয়া হয় বিধায়ককে। সম্বর্ধনা সভাতেই বিধায়কের মাথায় সুসজ্জিত রুপোর মুকুটটি পরিয়ে দেন দলের কর্মীরা। আর বিধায়ককে দেওয়া দামি এই উপহার দেওয়া নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

উল্লেখ্য কয়েক বছর আগে তৃণমূল দলের বীরভুমের জেলা সভাপতিকে সোনার মুকুট পরিয়ে সম্বর্ধনা দেওয়া ঘিরে রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছিল বিতর্ক। এ দিন বিধায়ক নরেন্দ্রনাথবাবুকে দামি উপহার দেওয়া নিয়ে চর্চা শুরু হয়েছে এলাকায়। ঘটনা প্রসঙ্গে নরেন্দ্রনাথ বাবু বলেন এতে বিতর্কের কিছু নেই। গ্রামের লোকজন আর দলের কর্মীরা নিজেরা চাঁদা তুলে ভালোবেসে উপহারটি দিয়েছে ,তাই আমি সেটি গ্রহণ করেছি। উপহার পাওয়া রুপোর মুকূটি স্থানীয় কালীমন্দিরে অর্পণ করা হবে বলে নরেন্দ্রনাথ বাবু জানান।

আয়োজকদের পক্ষে তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতি কিরিটি মুখোপাধ্যায় জানান নরেন্দ্রনাথ বাবু একদিকে যেমন বিধায়ক , তেমনি তিনি এই এলাকার বাসিন্দাদের অভিভাবক। রুপোর মুকুট উপহার প্রসঙ্গে তিনি বলেন সম্বর্ধনায় নতুনত্ব কিছু করার ভাবনা থেকেই এই উদ্যোগ। তিনি জানান রুপোর মুকুটটির জন্য গ্রামের মানুষজন ও দলের কর্মীরা সবাই সাধ্যমত চাঁদা দিয়েছেন। এর মধ্যে অযথা বিতর্ক খোঁজার কিছু নেই।




কেষ্টপুরে ভয়াবহ আগুন

কেষ্টপুরে ভয়াবহ আগুন

রাতের ভয়াবহ আগুনে ভস্মীভূত কেষ্টপুরের শতরূপা পল্লী। রাত দুটোর পর আগুন লাগে। এক ঘন্টায় ভষ্মিভূত প্রায় ৫০টি ঝুপড়ি দোকান। প্রথমে দমকলের ছটি ইঞ্জিন এর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। পরে পনেরোটি ইঞ্জিন ও দুটি রোবট আনা হয়।

রাতেই ঘটনাস্থলে আসেন দমকল মন্ত্রী সুজিত বসু। তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।



আগুন এরমধ্যেই সিলিন্ডার ফেটে যাওয়ায় স্থানীয় কয়েকজন বাসিন্দা এবং দুজন দমকল কর্মী জখম হয়েছেন।

ছাত্র বিক্ষোভ

ছাত্র বিক্ষোভ

 


উচ্চমাধ্যমিকে ফেল করায় স্কুলে স্কুলে বিক্ষোভ, রাস্তা অবরোধ উত্তর 24 পরগনা জেলার মধ্যমগ্রাম ও বারাসাতে। বিক্ষোভ ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের। প্রত্যেকের একটাই দাবি একাদশ শ্রেণিতে যদি ছাত্র-ছাত্রীরা পাস করে থাকে এবং সেই নম্বরের ভিত্তিতে যদি উচ্চমাধ্যমিকের পরীক্ষার নম্বর নির্ধারিত হয় তাহলে ছাত্রছাত্রীরা ফেল করলো কি করে। গতকাল দুপুরের পর থেকেই দফায় দফায় ক্ষোভে ফেটে পড়েন ছাত্র-ছাত্রী ও অভিভাবকেরা। শনিবার তা চরমে ওঠে। মধ্যমগ্রাম চৌমাথা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে মধ্যমগ্রাম এপিসি গার্লস স্কুল, মধ্যমগ্রাম গার্লস স্কুল সহ  একাধিক স্কুলের ছাত্র-ছাত্রী ও অভিভাবকেরা । উত্তেজনা প্রশমিত করতে ঘটনাস্থলে পৌঁছায় মধ্যমগ্রাম থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভরত অভিভাবকরা স্থিত হন এবং অবরোধ উঠে যায় । যদিও এই ফলাফলের বিষয় স্কুল কর্তৃপক্ষ কোন মুখ খোলেনি। ছাত্র-ছাত্রীদের দাবি যখন পরীক্ষা হয়নি তখন সবাইকেই পাস করাতে হবে। না হলে তারা লাগাতার আন্দোলন বিক্ষোভ করবেন।      


                                                                              

গুরু পূর্ণিমার বিশেষ দিনে ভক্তদের জন্য খোলা বেলুড় মঠ

গুরু পূর্ণিমার বিশেষ দিনে ভক্তদের জন্য খোলা বেলুড় মঠ

 


২৪শে জুলাই গুরু পূর্ণিমা উপলক্ষে আজ বেলুড় মঠ একদিনের জন্য দর্শনার্থীদের জন্য খুলে রেখেছেন সকাল সাড়ে সাতটা থেকে 11:00 এবং বিকেল চারটে থেকে সাড়ে পাঁচটা অব্দি দর্শনার্থীদের জন্য খোলা থাকবে বেলুড় মঠ আজ সকাল থেকে বৃষ্টি পড়ছে কিন্তু মানুষ এটা গণনা করে তার গুরুদেব দের আশীর্বাদ গ্রহণের জন্য এই গুরু পূর্ণিমায় দর্শনার্থীর ভিড় বেলুড়মঠে ভরে গেছে এই বৃষ্টির মধ্যেও লোকে লাইন দিয়ে বেলুড় মঠের মন্দির দর্শন করছেন এবং সেখান থেকে সারদা মন্দির এবং তার নিজেদের গুরুর সঙ্গে দেখা করে আশীর্বাদ গ্রহণ করে বাড়ি ফিরছেন মানুষ আনন্দিত যে এতদিন পর বেলুড় মঠ খুলেছে।



Friday, 23 July 2021

আজকের আবহাওয়ার পূর্বাভাস

আজকের আবহাওয়ার পূর্বাভাস

 বজ্রপাত এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাব্য পশ্চিমবঙ্গের কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি জেলাগুলির কিছু অংশে আজ।


 ২৪ ঘন্টায় বজ্র বিদ্যুত সহ মেঘলা আকাশ হালকা থেকে ভারী ধরনের বৃষ্টির সম্ভাবনা। সর্বাধিক এবং সর্বনিম্ন তাপমাত্রা সম্ভবত ৩১ ডিগ্রি সেন্টিগ্রেড এবং ২৬ ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি হতে পারে। বৃষ্টিপাত (মিমি)

সর্বাধিক তাপমাত্রা = 30.2 ˚ সে (-2) সর্বাধিক আর.এইচ = 98% গত 24 ঘন্টা থেকে = 049.3
ন্যূনতম তাপমাত্রা = 26.0 ˚C (0) ন্যূনতম আর.এইচ = 85% থেকে 03 ইউটিসি = 049.3
হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সাথে ঝড়ো হাওয়া বইবে আগামী২-৩ ঘণ্টায় কলকাতা এবং শহরতলীর অঞ্চলে অব্যাহত থাকবে, এই বৃষ্টিপাতটি উত্তর ওড়িশা এবং সংলগ্ন ঝাড়খন্ড এবং জিডাব্লুবি অঞ্চলের নিম্নচাপ অঞ্চলের সাথে সম্পর্কিত।
গাড়িতে বাতি লাগানো নিয়ে নতুন নির্দেশিকা

গাড়িতে বাতি লাগানো নিয়ে নতুন নির্দেশিকা

 গাড়িতে বাতি লাগানো নিয়ে নতুন নির্দেশিকা জারি রাজ্যের পরিবহণ দফতরের।


গাড়িতে লাগানো যাবে না নীল বাতি, লাল বাতি,এবার থেকে গাড়িতে লাগানো যাবে মাল্টিকালার বাতির প্যানেল। পরিবহণ দফতরের তরফ থেকে বার করা হবে নতুন স্টিকার।বাতি কারা ব্যবহার করতে পারবেন, তার ১৪টি শ্রেণি স্থির করে দিয়েছে পরিবহণ দফতর (West Bengal Transport Department)। তাতে আছেন-

১। মুখ্যমন্ত্রী-সহ রাজ্যের মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা। 

২। মুখ্যসচিব। 

৩। অতিরিক্ত মুখ্য সচিব, প্রধান সচিব ও সরকারি দফতরের সচিব। 

৪। সংশ্লিষ্ট এলাকার ডিভিশনাল কমিশনার।

৫। রাজ্য পুলিসের ডিজি ও অতিরিক্ত ডিজি। 

৬। দমকলের ডিজি। 

৭। আয়কর ও শুল্ক দফতরের কমিশনার। 

৮। পুলিসের আইজি ও ডিআইজি। 

৯। সংশ্লিষ্ট এলাকার জেলাশাসকরা। 

১০। সংশ্লিষ্ট এলাকার পুর-কমিশনার।  

১১। রাজ্য পুলিসের কমিশনার, অতিরিক্ত কমিশনার, যুগ্ম কমিশনার, ডেপুটি কমিশনার। 

১২। বিভিন্ন জেলার পুলিস সুপার।  

১৩। সাব ডিভিশনাল অফিসার ও সাব ডিভিশনাল পুলিস অফিসার।  

১৪। পুলিসের প্যাট্রোল কার, এসকর্ট গাড়ি এবং দমকল। 

পরিবহণ দফতর সূত্রের খবর, বাতি নিয়ে ২০১৭ সালে নির্দেশিকা জারি করেছিল কেন্দ্রীয় সরকার। ওই নির্দেশিকা অনুযায়ী, অনেকেই বাতি ব্যবহারের সুযোগ পান না। তার সঙ্গে সামঞ্জস্য রেখে ২০১৪ সালের নির্দেশিকায় বদল আনা হল। ওই নির্দেশিকা অনুযায়ী, ফ্ল্যাশ-সহ লাল বাতি পেতেন রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, হাইকোর্টের প্রধান বিচারপতি, বিধানসভার অধ্যক্ষ, রাজ্য মন্ত্রিসভার সদস্য, হাইকোর্টের বিচারপতিরা এবং বিরোধী দলনেতা। ফ্ল্যাশ ছাড়া লাল বাতি ব্যবহার করতেন কলকাতা পুরসভার মেয়র। নতুন নির্দেশিকা থেকে বাদ পড়লেন রাজ্যপাল, বিরোধী দলনেতা, হাইকোর্টের প্রধান বিচারপতি, কলকাতার মেয়র ও বিধানসভার অধ্যক্ষ। পরিবহণ দফতর সূত্রের খবর, পুলিসের এসকর্টে বাতি ব্যবহার করা যাবে। আর রাজ্যপাল, বিরোধী দলনেতা এসকর্ট পান। সেক্ষেত্রে ব্যক্তিগতভাবে তাঁরা বাতি ব্যবহার করতে পারবেন না। এসকর্ট থাকলেই সেটা পাবেন।         

মধ্যমগ্রাম বসুনগর হাইস্কুলে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে অনিশ্চয়তায় সমস্ত ছাত্র-ছাত্রী অভিভাবক

মধ্যমগ্রাম বসুনগর হাইস্কুলে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে অনিশ্চয়তায় সমস্ত ছাত্র-ছাত্রী অভিভাবক

 


উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ওয়েবসাইট পাওয়ার কথা। কিন্তু উচ্চ মাধ্যমিক রেজাল্ট ওয়েবসাইটে রেজিস্ট্রেশন নাম্বার দিলে ব্লাঙ্ক মার্কশীট আসছে। 

তাতেই টেনশনে পড়েছে মধ্যমগ্রাম বসুনগর  উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ।  স্কুল কর্তৃপক্ষ এখনো এ ব্যাপারে কিছু জানাতে পারেননি । কারণ মার্কশিট এখনো স্কুলে এসে পৌঁছায়নি । স্কুলে মার্কশিট আসলে তবে স্কুল কর্তৃপক্ষ সমস্যা নিয়ে পরিষ্কার করে জানতে পারবেন।তবে ছাত্র ছাত্রী দের এই রেজাল্ট সমস্যা জেনে স্কুল ও উদ্বেগ আছে।তবে এখানে স্কুলের কোন ভুল নেই বলে দাবি শিক্ষকের।