Friday, 9 July 2021

প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ১০৮ তম জন্ম দিবস উপলক্ষে বেলিয়াতোড় এ অনুষ্ঠিত হল রক্তদান শিবির

 

পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রবাদপ্রতিম কমিউনিস্ট নেতা জ্যোতি বসুর ১০৮ তম জন্মদিবসে     C.P. I.(M) বেলিয়াতোড় এরিয়া কমিটির উদ্যোগে পার্টি কর্মীদের দান করা অর্থে  বেলিয়াতোড় এরিয়া কমিটির পুনঃনির্মিত কার্যালয় এর উদ্বোধন হল।  জননেতা জ্যোতি বসুর প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদনের পর কার্যালয়ের উদ্বোধন করেন C. P. I.(M) রাজ্য কমিটির সদস্য অভয় মুখার্জী। 

উপস্থিত ছিলেন বেলিয়াতোড় এরিয়া কমিটির সম্পাদক ও বড়জোড়া বিধানসভার প্রাক্তন বিধায়ক সুজিত চক্রবর্তী,  সিপিআইএম বড়জোড়া এরিয়া কমিটির সম্পাদক ও বাঁকুড়া জেলার অন্যতম গুরুত্বপূর্ণ নেতৃত্ব সুজয় চৌধুরী প্রমূখ।

 অভয় মুখার্জী জ্যোতি বসুর আদর্শ ও জীবন চর্চা সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন যে তিনি বলতেন মানুষের কাছে শিক্ষা গ্রহণ করেই আমাদের এগোতে হবে। এই আদর্শ নিয়েই আমরা মানুষের সমর্থন নিয়ে বর্তমান সংকট থেকে বেরিয়ে আসবো। এরপর একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই রক্তদান শিবিরের মোট পাঁচজন মহিলা সহ ৩৪ জন রক্ত দাতা রক্ত দান করেন। এই রক্তদান শিবিরে এলাকার প্রাক্তন বিধায়ক সুজিত চক্রবর্তীও রক্তদান করে রক্তদাতাদের উৎসাহিত করেন। এলাকার যুব নেতৃত্ব এদের মধ্যে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক যুব ফেডারেশন এর সম্পাদক তুফান সরকার ও প্রাক্তন যুব নেতা দেবীপ্রসাদ রায়।




শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: