Wednesday, 23 June 2021

সল্টলেকে চুরির কিনারা করল পুলিশ

সল্টলেকের CG ব্লকের তিনটি বাড়ির চুরির ঘটনায় কিনারা করলো বিধান নগর পূর্ব থানা পুলিশ। চুরি যাওয়া সরঞ্জামসহ ১ জনকে গ্রেফতার করল বিধান নগর পূর্ব থানা পুলিশ।

 গত ২১ তারিখ ভোর রাতে সটলেক এর সিজি ব্লকের ২৪০, ২৪১ ও ২৪৩ নম্বর বাড়িতে চুরির ঘটনা ঘটে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারি শরিফ এলাকা থেকে জাবেদ লস্কর নামে এক জনকে গ্রেপ্তার করে বিধান নগর পূর্ব থানা পুলিশ। 

ধৃতের কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া সরঞ্জাম সহ বেশ কিছু সামগ্রী। আজ ধৃতকে আদালতে তোলা হলে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় বিধান নগর আদালত। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে চুরির ঘটনায় আর কে কে জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে বিধান নগর পূর্ব থানার পুলিশ।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: